পাঁচ দিনের সফরে থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৮ এপ্রিল ২০২৪, ০৩:২০ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৭ PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © ফাইল ফটো

দ্বিপক্ষীয় সফরে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির প্রধানমন্ত্রী এইচ ই শ্রেথা থাভিসিনের আমন্ত্রণে পাঁচ দিনের এই সফরে জাতিসংঘের এশিয়া প্রশান্তমহাসগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইউএনইএসসিএপি) ৮০তম অধিবেশনেও যোগ দেবেন তিনি।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে জানানো হয়, আগামী ২৬ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন অভ্যর্থনা জানাবেন। একইসঙ্গে তাকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার দেওয়া হবে। একইদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী গভর্নমেন্ট হাউসে প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, কূটনৈতিক সম্পর্কের ৫২ বছরে থাইল্যান্ডে বাংলাদেশের সরকারপ্রধান পর্যায়ের প্রথম সফর হতে যাচ্ছে এটি। দুই বন্ধু রাষ্ট্রের মধ্যে ‘সহযোগিতার নতুন জানালা’ উন্মোচিত হওয়ার প্রেক্ষাপটে এই সফর উভয়দেশের জন্য ‘তাৎপর্যপূর্ণ’।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৪ এপ্রিল ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। এই সফরে তিনি উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরে দুদেশের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে।

মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব এশিয়া অনুবিভাগের এক কর্মকর্তা বলেন, মোট পাঁচটি সমঝোতা স্মারক চূড়ান্ত করতে তারা কাজ করছেন। এর মধ্যে শুল্ক, জ্বালানি এবং পর্যটন খাতে সহযোগিতার তিনটি সমঝোতা স্মারক ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে।

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close