সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার নেতৃবৃন্দের সাথে এমপির মতবিনিময়

১৮ এপ্রিল ২০২৪, ১০:১৬ AM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৭ PM
মতবিনিময় সভা

মতবিনিময় সভা © টিডিসি ফটো

সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার নেতৃবৃন্দের সাথে সংসদ সদস্য লায়লা পারভীন সেজুতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) বিকাল ৫ টায় সাতক্ষীরা শহরের হাটের মোড়ে সংসদ সদস্যের কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।

সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি ও দৈনিক বাংলার জেলা প্রতিনিধি মো. আবু সাইদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতির যুগ্ম মহাসচিব ও দি ডেইলি ক্যাম্পাস এর জেলা প্রতিনিধি  এস এম মোর্তজা আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক সাতনদীর স্টাফ রিপোর্টার আব্দুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন, সহ-সাংগঠিক সম্পাদক ও দৈনিক সন্ধাবানীর সাতক্ষীরা প্রতিনিধি রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক ও দৈনিক কালের চিত্রের স্টাফ রিপোর্টার নাজমুল আলম মুন্না, নির্বাহী সদস্য দৈনিক সত্যপাঠের সাতক্ষীরা প্রতিনিধি আলি হোসেন, সাংবাদিক  শেখ মিজানুর রহমান, দৈনিক পত্রদূতের নিজস্ব প্রতিনিধি মাছুম বিল্লাহ, দৈনিক প্রমুখ। 

সংসদ সদস্য লায়লা পারভীন সেজুতি বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। এই পেশাকে কলুষিত করছে কিছু হলুদ সাংবাদিকরা। এটা পরিহার করে স্বেচ্ছাসেবক হয়ে সাংবাদিকতা করতে হবে। এছাড়া সবাইকে সৎ হয়ে ও দেশের কল্যাণে কাজ করতে হবে।

 
এসএসসিতে দিনাজপুর বোর্ডে বৃত্তি পেলেন ২৯৮৩ জন, দেখুন তালিকা 
  • ২০ অক্টোবর ২০২৬
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগ দেব…
  • ২০ অক্টোবর ২০২৬
সুপারভাইজার নিয়োগ দেবে আগোরা লিমিটেড, আবেদন ১৮ নভেম্বর পর্য…
  • ২০ অক্টোবর ২০২৬
ঢাবির নিয়োগ বোর্ড থেকে আউট ‘বিএনপন্থী’ শিক্ষক, ইন ‘আওয়ামীপন…
  • ২০ অক্টোবর ২০২৬
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠন স্থগিত রাখা…
  • ২০ অক্টোবর ২০২৬
৭ বছর পর জানুয়ারিতে নোবিপ্রবির ৩য় সমাবর্তন, রেজিস্ট্রেশনের…
  • ২০ অক্টোবর ২০২৬