প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের স্থপতি মেরিনা

১৮ এপ্রিল ২০২৪, ০৮:৪০ AM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৭ PM
বাংলাদেশের স্থপতি মেরিনা তাবাশ্যুম

বাংলাদেশের স্থপতি মেরিনা তাবাশ্যুম © ফাইল ছবি

বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশের স্থপতি মেরিনা তাবাশ্যুম। বুধবার (১৭ এপ্রিল) ২০২৪ সালের প্রভাবশালী ১০০ ব্যক্তির এ তালিকা প্রকাশ করেছে খ্যাতনামা মার্কিন সাময়িকী টাইম। তালিকায় উদ্ভাবক শ্রেণিতে স্থান পেয়েছেন মেরিনা। 

মেরিনা সম্পর্কে টাইম লিখেছে, পুরস্কারজয়ী স্থপতিদের সঙ্গে পরোপকারের বিষয়টি সেভাবে উল্লেখ করা হয় না। তবে মেরিনা সাধারণ নন। তিনি স্থাপত্যচর্চায় একটি রীতি তৈরি করেছেন, যেখানে স্থানীয় সংস্কৃতি ও মূল্যবোধের পাশাপাশি ধরিত্রী যে বিপদের মধ্য দিয়ে যাচ্ছে, তা অগ্রাধিকার পায়।

জলবায়ু পরিবর্তনের কারণে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর একটি বাংলাদেশ। বড় ঝুঁকিতে থাকা দেশে মেরিনা তাবাশ্যুম এমন এক ঘরানার বাড়ি তৈরি করেছেন, যার নির্মাণ ব্যয় কম, সহজে স্থানান্তরও করা যায়।

আরো পড়ুন: প্রায় ৯ মাস পর অফিস করলেন ইউজিসির চেয়ারম্যান

এ তালিকায় থাকা প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে রয়েছেন রাশিয়ার ইউলিয়া নাভালনায়া, নোবেলজয়ী ইরানের মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদী, পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কসহ অনেকে। বলিউডের অভিনেত্রী আলিয়া ভাট শিল্পী শ্রেণিতে তালিকায় স্থান করে নিয়েছেন।

এর আগে মেরিনা তাবাশ্যুম ২০২১ সালে যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ সন পদক পান তিনি। ২০২০ সালে ব্রিটিশ সাময়িকী প্রসপেক্ট’র ৫০ চিন্তাবিদের মধ্যে শীর্ষ ১০ জনের তালিকায় ছিলেন। এ ছাড়া তিনি জামিল প্রাইজ ও আগা খান পুরস্কার পান।

সৌরবিদ্যুতের যন্ত্রাংশ চুরিতে ৩ বছরের জেল, ক্ষতি করলে ৫ বছর
  • ২০ অক্টোবর ২০২৬
দুর্গাপূজা নিয়ে তাহেরের নামে ভাইরাল ফটোকার্ড, জামায়াত বলছে …
  • ২০ অক্টোবর ২০২৬
কুড়িগ্রামে বৃদ্ধের খণ্ডিত মরদেহ উদ্ধার
  • ২০ অক্টোবর ২০২৬
শেষরাতে চবিতে দুই পথশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
  • ২০ অক্টোবর ২০২৬
৬ দিন বন্ধ থাকবে জন্ম-মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম
  • ২০ অক্টোবর ২০২৬
ঝিনাইদহে জামাতাকে কুপিয়ে হত্যা, শ্বশুর গ্রেপ্তার
  • ২০ অক্টোবর ২০২৬