ঢাকা সফরে আসছেন ভারতের পররাষ্ট্রসচিব

১৭ এপ্রিল ২০২৪, ১০:৫৮ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৭ PM

© সংগৃহীত

আগামী শনিবার (২০ এপ্রিল) ভারতের পররাষ্ট্রসচিব বিনয় মোহন কোয়াত্রা ঢাকা আসতে পারেন। টানা চতুর্থবারের মতো ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরে আমন্ত্রণ জানাতে তার এই সফর। দেশটির একটি কূটনৈতিক সূত্র এমনটাই জানিয়েছে।

শেখ হাসিনা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার পর থেকেই নিকট প্রতিবেশী ভারত চায় তিনি দেশটি সফর করুন। আসন্ন ১৮ তম লোকসভা নির্বাচনের পর আগামী জুলাইয়ের প্রথমার্ধে তাঁকে দিল্লিতে স্বাগত জানাতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। শেখ হাসিনা সর্বশেষ গত বছরের সেপ্টেম্বরে ভারত সফর করেন।

অন্যদিকে, বৈশ্বিক ও আঞ্চলিক রাজনীতি ও অর্থনৈতিক বিবেচনায় গুরুত্বপূর্ণ চীনও চায় শেখ হাসিনা দেশটি সফর করুন। চীনের প্রত্যাশা, তিনি আগামী জুলাইয়ের শেষ দিকে বেইজিং যাবেন। শেখ হাসিনা সর্বশেষ চীন সফর করেন ২০১৯ সালে।

আগামী সপ্তাহে সফরে বিনয় মোহন কোয়াত্রা পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাতের সম্ভাবনা আছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা পররাষ্ট্রসচিবের ঢাকা সফরে সঙ্গী হচ্ছেন।

সৌরবিদ্যুতের যন্ত্রাংশ চুরিতে ৩ বছরের জেল, ক্ষতি করলে ৫ বছর
  • ২০ অক্টোবর ২০২৬
দুর্গাপূজা নিয়ে তাহেরের নামে ভাইরাল ফটোকার্ড, জামায়াত বলছে …
  • ২০ অক্টোবর ২০২৬
কুড়িগ্রামে বৃদ্ধের খণ্ডিত মরদেহ উদ্ধার
  • ২০ অক্টোবর ২০২৬
শেষরাতে চবিতে দুই পথশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
  • ২০ অক্টোবর ২০২৬
৬ দিন বন্ধ থাকবে জন্ম-মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম
  • ২০ অক্টোবর ২০২৬
ঝিনাইদহে জামাতাকে কুপিয়ে হত্যা, শ্বশুর গ্রেপ্তার
  • ২০ অক্টোবর ২০২৬