ছাত্রলীগ কর্মীকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ

১৭ এপ্রিল ২০২৪, ১০:৫৯ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৭ PM
রুবেল

রুবেল © সংগৃহীত

লালমনিরহাটের হাতীবান্ধায় রুবেল নামে এক ছাত্রলীগ কর্মীকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। ছাত্রলীগের পদপ্রত্যাশী হওয়ায় তাকে নির্যাতন করা হয়েছে বলে জানা গেছে।

সোমবার রাতে উপজেলার গড্ডিমারী ইউনিয়নে  এ ঘটনা ঘটে। রুবেল গড্ডিমারী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদপ্রত্যাশী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে এলাকার মাছ ব্যবসায়ী মোমিন ধারের টাকা আনতে গোলজার আলীর কাছে যান। তিনি রুবেলকে সঙ্গে নেন। রুবেলকে বাইরে রেখে গোলজারের বাড়িতে ঢোকেন মোমিন। এ সময় ওত পেতে থাকা কয়েকজন যুবক রুবেলকে সুপারিগাছের সঙ্গে বেঁধে নির্যাতন করে। টের পেয়ে মোমিন পালিয়ে যান। তবে গোলজারের বাড়িতে যাওয়ার কথা অস্বীকার করেন মোমিন।

ভুক্তভোগী রুবেল জানান, সুজন, রাজ্জাক, গোলজারসহ চার থেকে পাঁচজন আমাকে নির্যাতন করছিল। কিছুক্ষণের মধ্যেই সাবেক ছাত্রলীগ নেতা হুমায়ুন কবির মাসুম, নারিয়া বাবু, রোমান হোসেন তাকে উদ্ধার করেন এবং তারা ১ লাখ টাকা দাবি করে। টাকা দিতে রাজি না হওয়ায় তারা তাকে আবারও মারধর করে।

হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাফিউল হোসেন সম্পদ বলেন, রুবেলকে নির্যাতন করা হয়েছে। আমরা আইনি ব্যবস্থা নেব।

 
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
close