৫ম গণবিজ্ঞপ্তিতে ৩৫ ঊর্ধ্বদের আবেদনের সুযোগ দেওয়ার নির্দেশ হাইকোর্টের

১৭ এপ্রিল ২০২৪, ০৬:০২ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৭ PM
হাইকোর্ট

হাইকোর্ট © ফাইল ফটো

সদ্য প্রকাশিত বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ৫ম গণবিজ্ঞপ্তিতে ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২০ এ উত্তীর্ণ ৩৫ ঊর্ধ্ব প্রার্থীদেরকে আবেদনের সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (১৭ এপ্রিল) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

আইনজীবী শাহীনুজ্জামান শাহীন আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালত একই সঙ্গে ২০২২ সালে জারিকৃত জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী বয়সসীমা আবেদনকারীদের অনুকূলে নির্ধারণ কেন করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন।

এদিন সিনিয়র আইনজীবী শাহ মনজুরুল হক আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন।

প্রসঙ্গত, ৫ম গণবিজ্ঞপ্তিতে ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২০ উত্তীর্ণ বয়স ৩৫ বছরের ঊর্ধ্বে প্রার্থীদেরকে আবেদনের সুযোগ দিতে ২০০ জন প্রার্থী হাইকোর্টে রিট করেন।

সংঘর্ষে কিরিচ হাতে ছাত্রদল নেতার নাম-পরিচয় প্রকাশ করলেন শিব…
  • ২১ এপ্রিল ২০২৬
অফিস পাচ্ছেন এমপিরা, গাড়ি চাইলেন হাসনাত
  • ২১ এপ্রিল ২০২৬
গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল …
  • ২১ এপ্রিল ২০২৬
তারকাদের শোপিস না বানিয়ে ত্যাগী নারীদের মূল্যায়নে বিএনপিকে …
  • ২১ এপ্রিল ২০২৬
সিটি কলেজে শিবিরের হামলা, রাতে ঢাবিতে বিক্ষোভের ডাক ছাত্রদল…
  • ২১ এপ্রিল ২০২৬
‎জাবিতে ২ বছরে পানির স্তর নেমেছে ৭.৬৪ ফুট
  • ২১ এপ্রিল ২০২৬