সেতুর টোলপ্লাজায় প্রাইভেটকার ও অটোরিকশাকে ট্রাক চাপা, নিহত ১১

১৭ এপ্রিল ২০২৪, ০৫:৩৪ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৭ PM

© সংগৃহীত

ঝালকাঠির গাবখান সেতুর টোল প্লাজায় একটি সিমেন্ট বোঝাই ট্রাক প্রাইভেটকার ও অটোরিকশাকে চাপা দিলে ১১ জন নিহত হয়েছেন। বুধবার (১৭ এপ্রিল) দুপুর ২টার দিকে গাবখান সেতুর টোলপ্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

ঝালকাঠির পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গাবখান সেতুর টোলপ্লাজায় টাকা দেয়ার অপেক্ষায় ছিল অটোরিকশা ও প্রাইভেটকারসহ কয়েকটি গাড়ি। এসময় সিমেন্টবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা সব গাড়িকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে নেমে যায়। এতে প্রাইভেটকার ও অটোরিকশা ট্রাকের নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই মারা যান অটোরিকশার ৭ আরোহী এবং প্রাইভেটকারের ৪ আরোহী।

শেষ খবর পাওয়া পর্যন্ত সিমেন্টবাহী ওই ট্রাকের নিচে চাপা পড়ে আছে প্রাইভেটকারটি। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারের চেষ্টা করছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ঝালকাঠি সদর হাসপাতালে আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরওএমও) ডা. মেহেদী হাসান সানি জানিয়েছেন, সড়ক দুর্ঘটনায় নিহত ছয়জনের মরদেহ মর্গে রাখা হয়েছে।

সৌরবিদ্যুতের যন্ত্রাংশ চুরিতে ৩ বছরের জেল, ক্ষতি করলে ৫ বছর
  • ২০ অক্টোবর ২০২৬
দুর্গাপূজা নিয়ে তাহেরের নামে ভাইরাল ফটোকার্ড, জামায়াত বলছে …
  • ২০ অক্টোবর ২০২৬
কুড়িগ্রামে বৃদ্ধের খণ্ডিত মরদেহ উদ্ধার
  • ২০ অক্টোবর ২০২৬
শেষরাতে চবিতে দুই পথশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
  • ২০ অক্টোবর ২০২৬
৬ দিন বন্ধ থাকবে জন্ম-মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম
  • ২০ অক্টোবর ২০২৬
ঝিনাইদহে জামাতাকে কুপিয়ে হত্যা, শ্বশুর গ্রেপ্তার
  • ২০ অক্টোবর ২০২৬