টোলপ্লাজায় দাঁড়িয়ে থাকা কয়েকটি গাড়িতে ট্রাকের ধাক্কা, শিশুসহ নিহত ১১

১৭ এপ্রিল ২০২৪, ০৩:২৬ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৭ PM

ঝালকাঠির গাবখান সেতু টোলপ্লাজায় সিমেন্টবাহী একটি ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি গাড়িকে ধাক্কা দেয়। এ ঘটনায় ট্রাকটির নিচে চাপা পড়ে ১১ জন মারা যান।

চাপা পড়া প্রাইভেট কার থেকে শিশুসহ ৭ জন এবং ইজিবাইকের ৪ যাত্রীসহ ১১ জনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন ঝালকাঠির পুলিশ সুপার (এসপি) মো. আফরুজুল হক।

বুধবার (১৭ এপ্রিল) দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্যান্য গাড়িতে থাকা অন্তত ২৫ জন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গাবখাল সেতু টোলপ্লাজায় সিমেন্টবাহী একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে সেটি কয়েকটি গাড়িকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে চলে যায়। এতে একটি ইজিবাইকের ৭ আরোহী ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া মারা যান আরও ৪ জন। তবে এ মুহুর্তে কারো নাম পরিচয় জানা যায়নি।

 
সৌরবিদ্যুতের যন্ত্রাংশ চুরিতে ৩ বছরের জেল, ক্ষতি করলে ৫ বছর
  • ২০ অক্টোবর ২০২৬
দুর্গাপূজা নিয়ে তাহেরের নামে ভাইরাল ফটোকার্ড, জামায়াত বলছে …
  • ২০ অক্টোবর ২০২৬
কুড়িগ্রামে বৃদ্ধের খণ্ডিত মরদেহ উদ্ধার
  • ২০ অক্টোবর ২০২৬
শেষরাতে চবিতে দুই পথশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
  • ২০ অক্টোবর ২০২৬
৬ দিন বন্ধ থাকবে জন্ম-মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম
  • ২০ অক্টোবর ২০২৬
ঝিনাইদহে জামাতাকে কুপিয়ে হত্যা, শ্বশুর গ্রেপ্তার
  • ২০ অক্টোবর ২০২৬