দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

১৭ এপ্রিল ২০২৪, ০১:২৭ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৭ PM
নওগাঁয় এক দম্পত্তি নিহত হয়েছেন।

নওগাঁয় এক দম্পত্তি নিহত হয়েছেন। © সংগৃহীত

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নওগাঁয় এক দম্পত্তি নিহত হয়েছেন। এছাড়া ওই দম্পত্তির ৫ বছর বয়সী ছেলে ও আরেক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। বুধবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কে শহরের ইয়াদ আলীর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দম্পত্তি হলেন, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালি গ্রামের আকরাম হোসেনের ছেলে এনামুল হক (৪০) ও তার স্ত্রী বৃষ্টি (৩২)।
 
নওগাঁ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে ওই দম্পত্তি তাদের সন্তানকে নিয়ে মোটরসাইকেলে নওগাঁ শহর থেকে সান্তাহারের দিকে যাচ্ছিলেন। একই সময় বিপরীত দিক থেকে আরেক মোটরসাইকেল আরোহী দ্রুতগতিতে আসছিলেন। তারা ইয়াদ আলীর মোড়ে পৌঁছালে মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এনামুল-বৃষ্টি দম্পত্তি নিহত হন। তবে ভাগ্যক্রমে তাদের ৫ বছর বয়সী ছেলে জুনাইদ ইসলাম বেঁচে যায়।

ওসি আরও বলেন, সংবাদটি পাওয়ার পরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আহত জুনাইদ এবং মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তারা দুইজনেই হাসপাতালে চিকিৎসাধীন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দুটি নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

 
ট্যাগ: মৃত্যু
বাস্তবমুখী সফটওয়্যার তৈরি করলে শিক্ষার্থীদের পুরস্কৃত করা হ…
  • ১২ এপ্রিল ২০২৬
হাবিপ্রবি শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১
  • ১২ এপ্রিল ২০২৬
রান্নাঘর ঝাড়ু দেওয়ার সময় সাপের কামড়ে তরুণীর মৃত্যু
  • ১২ এপ্রিল ২০২৬
কেয়ার বাংলাদেশে চাকরি, আবেদন ১৮ এপ্রিল পর্যন্ত
  • ১২ এপ্রিল ২০২৬
ইবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯২ শতাংশ
  • ১২ এপ্রিল ২০২৬
রাতের অন্ধকারে আক্রমণ করেছে হাম, আমরা অ্যারেস্ট করতে সক্ষম …
  • ১২ এপ্রিল ২০২৬