শিক্ষাগত যোগ্যতা গোপন করে নিয়োগ বিজ্ঞপ্তি, জানাজানি হলে পরে বাতিল

১৭ এপ্রিল ২০২৪, ০১:২৪ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৭ PM
 বাঘমারা উচ্চ বিদ্যালয়

বাঘমারা উচ্চ বিদ্যালয় © টিডিসি ফটো

নেত্রকোনার মদনে একটি স্কুলের কম্পিউটার ল্যাব অপারেটর পদের নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা গোপন করা হয়েছে। পরে এ ঘটনা জানাজানি হলে এক প্রার্থীর অভিভাবক সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর অভিযোগ করেন। মদন উপজেলার বালালী বাঘমারা উচ্চ বিদ্যালয়ে এমন ঘটনা ঘটে। পরে এ বিজ্ঞপ্তিতে অসম্পূর্ণ উল্লেখ করে তা বাতিল করা হয়।

বালালী বাঘমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াহিদুজ্জামান তালুকদার জানান, এ নিয়োগ বিজ্ঞপ্তিটি অসম্পূর্ণ। তাই আজ বুধবার সকালে এ বিজ্ঞপ্তি বাতিল করা হয়েছে। পুনরায় সংশোধনী বিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য বলা হয়েছে।

আবেদনকারীর অভিভাবক উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে এ অভিযোগটি দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২ এপ্রিল) একটি জাতীয় ও স্থানীয় পত্রিকায় সুকৌশলে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ শিক্ষাগত যোগ্যতা গোপন করেছেন। তাঁরা নিয়োগ বিজ্ঞপ্তিতে সরকারিবিধি মোতাবেক সৃষ্ট পদে ১ জন কম্পিউটার অপারেটর (৩য় শ্রেণি), যার শিক্ষাগত যোগ্যতা শুধু মাত্র এইচএসসি বিজ্ঞান উল্লেখ করেছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল বারী জানান, এ নিয়োগ বিজ্ঞপ্তিটি অসম্পূর্ণ। তাই বাতিল করা হয়েছে। পুনরায় সংশোধনী বিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য প্রধান শিক্ষককে বলা হয়েছে।

চাকরিপ্রার্থীর বাবা বাহার উদ্দিন বাবুল এই অসমাপ্ত বিজ্ঞপ্তিটি বাতিল করে সংশোধনী বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য কর্তৃপক্ষের নিকট আবেদন জানান।

তিনি বলেন, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে ৩ বছর মেয়াদি কম্পিউটার ডিপ্লোমা/সমমান অথবা এইচএসসি সম্মানসহ সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে ৬ মাস মেয়াদি কম্পিউটার ডিপ্লোমাধারী অগ্রাধিকার পাবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে দুটি শিক্ষাগত যোগ্যতাই গোপন করেছেন। 

এ ব্যাপারে বিদ্যালয়টির প্রধান শিক্ষক ওয়াহিদুজ্জামান তালুকদার বলেন, নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করার সময় আমা;রে নীতিমালা অনুযায়ী প্রকাশ করার ক্ষেত্রে ভুল হয়েছে। তাই আমরা পুনরায় সংশোধনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করব।

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ০১ এপ্রিল ২০২৬
রুয়েটে ‎ক্যান্টিনে বসা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
  • ০১ এপ্রিল ২০২৬
অতিরিক্ত দামে তেল বিক্রি, জানতে চাইলে ছাত্রদলের দুই নেতাকে …
  • ০১ এপ্রিল ২০২৬
দৌলতদিয়া বাসডুবি: তদন্ত প্রতিবেদন দাখিল
  • ০১ এপ্রিল ২০২৬
রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল শিশু, ধাক্কা দিয়ে প্রাণ নিল অটোরিক…
  • ০১ এপ্রিল ২০২৬
হলের সিট বরাদ্দে সময়সীমা নির্ধারণ ও নীতিমালা প্রণয়নে ডাকসু …
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence