কারওয়ান বাজারের কাছে যমুনা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

১৭ এপ্রিল ২০২৪, ১০:২১ AM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৭ PM

রাজধানীর কারওয়ান বাজারের কাছের রেললাইনে জামালপুরের তারাকান্দি থেকে যাত্রীদের ঢাকায় নিয়ে আসার পথে যমুনা এক্সপ্রেসের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে গেছে। বুধবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।

বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক মো. নাজমুল ইসলাম গণমাধ্যমকে বলেন, যমুনা ট্রেনের কয়েকটি বগি কারওয়ান বাজারের কাছে লাইনচ্যুত হয়ে যায়। এতে রেল চলাচলে বিঘ্ন ঘটে কিছু সময়। এরপর দ্রুত উদ্ধারকাজ শুরু হয়।

ট্রেন আটকে থাকায় কারওয়ান বাজার রেল ক্রসিং এবং মগবাজারে তীব্র যানজটের সৃষ্টি হয়। এর ফলে উলটো দিক থেকে আসা আরেকটি মালবাহী ট্রেনও আটকে থাকে। এরপর সকাল ১০টার দিকে তিনটি বগি রেখে যমুনা এক্সপ্রেস চলা শুরু করে।

সৌরবিদ্যুতের যন্ত্রাংশ চুরিতে ৩ বছরের জেল, ক্ষতি করলে ৫ বছর
  • ২০ অক্টোবর ২০২৬
দুর্গাপূজা নিয়ে তাহেরের নামে ভাইরাল ফটোকার্ড, জামায়াত বলছে …
  • ২০ অক্টোবর ২০২৬
কুড়িগ্রামে বৃদ্ধের খণ্ডিত মরদেহ উদ্ধার
  • ২০ অক্টোবর ২০২৬
শেষরাতে চবিতে দুই পথশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
  • ২০ অক্টোবর ২০২৬
৬ দিন বন্ধ থাকবে জন্ম-মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম
  • ২০ অক্টোবর ২০২৬
ঝিনাইদহে জামাতাকে কুপিয়ে হত্যা, শ্বশুর গ্রেপ্তার
  • ২০ অক্টোবর ২০২৬