নববর্ষ আমাদের জীবনে অঢেল সুখ নিয়ে আসবে: সাকিব

১৪ এপ্রিল ২০২৪, ০৮:৩৯ AM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৯ PM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান © ফাইল ছবি

পহেলা বৈশাখ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন দেশের ক্রিকেটের বড় তারকা সাকিব আল হাসান। নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে গতকাল সাকিব লিখেছেন, 'শুভ নববর্ষ! আশা করি আমাদের সবার জীবনে এই নতুন বছর অঢেল সুখ, শান্তি এবং আনন্দ নিয়ে আসবে।'

বর্তমানে পরিবারের সঙ্গে আমেরিকাতে অবস্থান করছেন সাকিব। সেখানে স্ত্রী-সন্তানদের সঙ্গেই পালন করেছেন পবিত্র ঈদুল ফিতর। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টেস্ট খেলেই পবিত্র মক্কা নগরীতে ওমরা হজ পালন করেছিলেন টাইগার এই অলারাউন্ডার। আমেরিকা থেকে কবে নাগাদ দেশে ফিরবেন সাকিব সেটি এখনো জানা যায়নি।

এদিকে, বাংলা নববর্ষ ১৪৩১ বঙ্গাব্দ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি বের করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। রোববার পহেলা বৈশাখ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে সকাল ৭টায় পুরান ঢাকার বাহাদুরশাহ পার্কের সামনে থেকে এ র‌্যালি শুরু হবে। বর্ণাঢ্য এ র‌্যালিটি বঙ্গবন্ধুর এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হবে।

আলোচনা সভা ও র‌্যালির উদ্বোধন করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি।

 
ইরান যুদ্ধ: এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
আম পাড়তে গিয়ে পা ছিটকে পায়ুপথে রড় ঢুকে শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
জমিজমা নিয়ে ডাকা সালিস বৈঠকে সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ৩০
  • ০৭ এপ্রিল ২০২৬
আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
close