নদীতে গোসলে গিয়ে ফেরা হলো না স্কুলছাত্রের 

১৩ এপ্রিল ২০২৪, ০৩:৪০ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:২০ PM
আদর চক্রবর্ত্তী

আদর চক্রবর্ত্তী © টিডিসি ফটো

ঝালকাঠির নলছিটিতে দাদির সাথে গঙ্গা গোসল করতে নেমে তৃতীয় শ্রেণির স্কুলছাত্র স্রোতে ভেসে গেছে। শনিবার (১৩ এপ্রিল) সকাল ১১টার দিকে পৌর এলাকার কলবাড়ী সংলগ্ন সুগন্দা নদীর তীরে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, নলছিটি পৌর এলাকার স্টুডিও ব্যবসায়ী শিমুল চক্রবর্তীর একমাত্র ছেলে আদর চক্রবর্ত্তী (০৮) তার দাদীর সাথে গঙ্গা স্নানের জন্য নদীর তীরে আসে। এসময় তার দাদী স্নানে ব্যস্ত থাকায় পা পিছলে আদর নদীতে পরে যায়। দাদী তাকে ধরার চেষ্টা করলেও রাখতে পারেননি নদীর স্রোত তাকে ভাসিয়ে নিয়ে যায়। 

স্থানীয়রা জানান, নদীর এই অংশের গভীরতা অনেক। তবে তীর থেকে সেটা বোঝার উপায় নেই দেখলে মনে হবে ঢালু চর। তাই এখানে স্রোতের তীব্রতা অনেক বেশি যার কারণেই ছেলেটি স্রোতের টানে পানির নিচে চলে গেছে। নিখোঁজ হওয়া আদর চক্রবর্ত্তী স্থানীয় বন্দর প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেনীতে লেখা পড়া করে বলে জানা গেছে।

খবর পেয়ে বরিশাল সদর থেকে একটি ডুবুরি দলের টিম সকাল সাড়ে এগারোটায় নলছিটি এসে পৌছেছে। 

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মুরাদ আলী জানান,আমাদের পুলিশ সেখানে অবস্থান করছে। এছাড়া নলছিটি ফায়ার সার্ভিস ও বরিশাল সদর থেকে আগত ডুবুরিদল উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে।

 
ট্যাগ: স্কুল
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
close