পদ্মায় গোসলে নেমে নিখোঁজ: বাবার পর ছেলের মরদেহ উদ্ধার

১৩ এপ্রিল ২০২৪, ০৩:২৬ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:২০ PM
বাবার মরদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে

বাবার মরদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে © সংগৃহীত

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় পদ্মার শাখা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া স্কুলছাত্র রামিন আরিছের মরদেহ উদ্ধার হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ফায়ার সার্ভিস ও নৌপুলিশের যৌথ অভিযানে ঘটনাস্থলের অদূরে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। 

এর আগে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নিখোঁজ রামিনের বাবা রেলওয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী রিয়াদ আহমেদ রাজু এবং তার ভায়রা ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ জুয়েলের মরদেহ উদ্ধার করা হয়। তাদের মরদেহ রাতেই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা বলছে, ঈদের ছুটিতে তারা ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে উপজেলার বেশনাল গ্রামে স্বজন আলম মোল্লার বাড়িতে বেড়াতে যান। শুক্রবার বিকেলে ৩০-৩৫ জন মিলে ইঞ্জিনচালিত ট্রলারযোগে পদ্মার শাখা নদীতে ঘুরতে বের হলে বেশ কয়েকজন গোসল করতে পানিতে নামেন। এ সময় নদীতে প্রচণ্ড স্রোত থাকায় তিনজন ভেসে যান। পরে খবর পেয়ে টঙ্গিবাড়ী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। পরে ঢাকা থেকে প্রশিক্ষিত ডুবুরি দল উদ্ধারকাজে যোগ দিয়ে গতকাল রাতেই দুজনের মরদেহ উদ্ধার করে। শনিবার সকালে উদ্ধার হয় আরিছের লাশ। 

টংগীবাড়ি ফায়ার সার্ভিসের ইনচার্জ মোস্তফা কামাল জানান, শনিবার সকাল ৯টা থেকে পুনরায় দ্বিতীয় দিনের মতো উদ্ধার কাজ শুরু হয়। সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলের অদূরে রামিনের মরদেহ ভেসে উঠলে ফায়ার সার্ভিস ও নৌপুলিশের সদস্যরা উদ্ধার করেন। এ নিয়ে এ ঘটনায় নিখোঁজ তিন জনেরই মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

 
গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
সংসদে মানবাধিকার কমিশন ও গুম অধ্যাদেশ পাসের আহ্বান
  • ০৯ এপ্রিল ২০২৬
দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
close