পহেলা বৈশাখে বন্ধ থাকবে যেসব রাস্তা

১৩ এপ্রিল ২০২৪, ০৩:২২ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:২০ PM

© সংগৃহীত

আগামীকাল রবিবার রমনা বটমূল ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় আসন্ন পহেলা বৈশাখ উপলক্ষে ভোর ৫টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বেশ কিছু এলাকার রাস্তা বন্ধ থাকবে। পাশাপাশি রোড ডাইভারশন দেওয়া হবে। এমনটি জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার (১৩ এপ্রিল) দুপুরে ট্রাফিক রমনা বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


সম্ভাব্য ডাইভারশন পয়েন্টগুলো হলো—
১. বাংলামোটর ক্রসিং
২. মিন্টোরোড ক্রসিং
৩. অফিসার্স ক্লাব ক্রসিং
৪. কাকরাইল চার্চ ক্রসিং
৫. কদমফোয়ারা ক্রসিং
৬. ইউবিএল ক্রসিং
৭. দোয়েল চত্ত্বর ক্রসিং
৮. ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার ক্রসিং
৯. জগন্নাথ হল ক্রসিং
১০. ভাস্কর্য ক্রসিং
১১. নীলক্ষেত ক্রসিং
১২. কাঁটাবন ক্রসিং

যানবাহন চলাচলের বিকল্প রাস্তা হিসেবে মিরপুর-ফার্মগেট থেকে শাহবাগ অভিমুখী যাত্রীবাহী যানবাহন বাংলামোটর-মগবাজার ক্রসিং হয়ে গন্তেব্যে পৌঁছাবে। বঙ্গবাজার-হাইকোর্ট থেকে মৎস্য ভবন অভিমুখী যাত্রীবাহী যানবাহন কদমফোয়ারা-ইউবিএল ক্রসিং হয়ে গন্তেব্যে পৌঁছাবে। জিরো পয়েন্ট-কদমফোয়ারা থেকে মৎস্য ভবন অভিমুখী যাত্রীবাহী যানবাহন ইউবিএল-নাইটিংগেল ক্রসিং হয়ে গন্তেব্যে পৌঁছাবে।

এর বাইরে পার্কিংয়ের জন্য নৌবাহিনী তথ্যকেন্দ্র থেকে হলি ফ্যামিলি পর্যন্ত, জিরো পয়েন্ট থেকে ইউবিএল এবং আব্দুল গনি রোড, মৎস্য ভবন থেকে শিল্পকলা একাডেমির গলি, সুগন্ধা থেকে অফিসার্স ক্লাব, কাঁটাবন থেকে নীলক্ষেত ও পলাশী, দোয়েল চত্বর থেকে শহিদুল্লাহ হল পর্যন্ত পার্কিং করতে বলা হয়েছে।

শান্তিনগর-রাজমনি থেকে গুলিস্তান ও সদরঘাট অভিমুখী যাত্রীবাহী যানবাহন নাইটিংগেল-ইউবিএল ক্রসিং হয়ে গন্তেব্যে পৌঁছাবে। এ অবস্থায় নগরবাসীকে উল্লিখিত এলাকা ও রোড পরিহার করে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য অনুরোধ করেছে ডিএমপি।

 
রুয়েটে নিরাপত্তাকর্মীর হাতে গাঁজাসহ বহিরাগত যুবক আটক
  • ১৫ এপ্রিল ২০২৬
নেহারি খাওয়ার ‘বাহানায়’ ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে থাক…
  • ১৫ এপ্রিল ২০২৬
লেবাননে ৪০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা ঘোষণা করল কানাডা
  • ১৪ এপ্রিল ২০২৬
ইসলামাবাদ না ইস্তাম্বুল, কোথায় হবে দ্বিতীয় দফা শান্তি আলোচন…
  • ১৪ এপ্রিল ২০২৬
সৌদি ফেরত সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক 
  • ১৪ এপ্রিল ২০২৬
মুমেকের সাবেক অধ্যক্ষসহ দুই চিকিৎসককে ‘হয়রানিমূলক’ বদলির প্…
  • ১৪ এপ্রিল ২০২৬