মুঠোফোনে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে মৃত্যু

১৩ এপ্রিল ২০২৪, ১১:৪৭ AM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:২০ PM
যশোর

যশোর © সংগৃহীত

ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে যশোরের অভয়নগরে। শুক্রবার (১৩ এপ্রিল) রাতে উপজেলার নওয়াপাড়া গ্রামের মহাশ্মশান এলাকার রেললাইনে রাজশাহী থেকে খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়।

যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মনিতোষ বিশ্বাস এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ব্যাপারে খুলনা রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

নিহত ব্যক্তির নাম শহিদ মোল্যা (৪৮)। তিনি নড়াইলের কালিয়া উপজেলার খড়রিয়া গ্রামের ইশারত মোল্যার ছেলে। তিনি এমভি নয়ন শোভন-১ জাহাজে বাবুর্চির কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রেলওয়ে পুলিশ জানায়, গতকাল রাত আটটার দিকে শহিদ মোল্যা উপজেলার নওয়াপাড়া গ্রামের মহাশ্মশান এলাকায় রেললাইনের ওপর বসে মুঠোফোনে কথা বলছিলেন। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

শহিদ মোল্যার চাচাতো ভাই সোহেল মোল্যা জানান, শহিদ মোল্যা অনেক দিন ধরে এমভি নয়ন শোভন-১ জাহাজে বাবুর্চির কাজ করতেন। জাহাজটি বর্তমানে নওয়াপাড়ায় ভৈরব নদে অবস্থান করছে। এ জন্য শহিদ মোল্যা নওয়াপাড়া এলাকায় ছিলেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন, তাঁর ভাই শহিদ মোল্যা ট্রেনে কাটা পড়ে মারা গেছেন।

 
ট্যাগ: মৃত্যু
ঢাবি প্রথমবর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস শুরু
  • ১২ এপ্রিল ২০২৬
সরকারি কর্ম কমিশন সচিবালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৯০, আবে…
  • ১২ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে হামে আরও দুই শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৩
  • ১২ এপ্রিল ২০২৬
ভিকারুননিসায় তিনদিন অফলাইন, তিনদিন অনলাইন ক্লাস শুরু
  • ১২ এপ্রিল ২০২৬
বাস্তবমুখী সফটওয়্যার তৈরি করলে শিক্ষার্থীদের পুরস্কৃত করা হ…
  • ১২ এপ্রিল ২০২৬
হাবিপ্রবি শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১
  • ১২ এপ্রিল ২০২৬