সদরঘাটে দুর্ঘটনা: দুই লঞ্চের চালক ও ম্যানেজারসহ আটক ৫

১১ এপ্রিল ২০২৪, ০৯:১০ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:২০ PM

রাজধানীর সদরঘাট টার্মিনালে বার্দিং করার সময় লঞ্চের দড়ি ছিঁড়ে পাঁচ যাত্রী নিহত হওয়ার ঘটনায় দুই লঞ্চের চালক ও ম্যানেজারসহ ৫ জনকে আটক করেছে নৌপুলিশ। বৃহস্পতিবার (১১ এপ্রিল) নৌপুলিশের ঢাকা জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- এমভি ফারহান লঞ্চের দুই চালক ও ম্যানেজার এবং এমভি তাসরিফের দুই চালক।

গৌতম কুমার বিশ্বাস বলেন, সদরঘাটে লঞ্চের দড়ি ছিঁড়ে ৫ যাত্রী নিহত হওয়ার ঘটনায় ফারহান লঞ্চের দুই চালক ও ম্যানেজার এবং এমভি তাসরিফের দুই চালকসহ মোট ৫ জনকে আটক করা হয়েছে।

প্রাথমিকভাবে আটকদের নাম জানাননি তিনি। তিনি বলেন, তাদেরকে আটকের পর ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে মামলার পর বিস্তারিত জানানো হবে।

এর আগে আজ বিকেলে ঢাকা থেকে ভোলাগামী তাশরিফ-৪ লঞ্চের ধাক্কায় ৫ জন যাত্রী নিহত হয়েছেন। লঞ্চটি ঘাটে বেঁধে রাখা ছিল, হঠাৎ রশি ছিঁড়ে যাত্রীদের ধাক্কা দিলে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একই পরিবারের ছিলেন তিনজন। তারা হলেন- মাইশা (৩), মুক্তা (২৩) ও মো. বেল্লাল (২৬)। মুক্তা ও বেল্লাল স্বামী-স্ত্রী। মাইশা তাদের তিন বছর বয়সী মেয়ে। তাদের বাড়ি পিরোজপুরে। বাকি দুজন হলেন-রিপন হাওলাদার (৩৮) ও রবিউল (১৯)। রিপন হাওলাদারের বাড়ি পটুয়াখালী। তিনি রাজধানীর ভাটারা থানা এলাকায় থাকতেন। এছাড়া রবিউলের বাড়ি ঠাকুরগাঁও।

 
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠন স্থগিত রাখা…
  • ২০ অক্টোবর ২০২৬
৭ বছর পর জানুয়ারিতে নোবিপ্রবির ৩য় সমাবর্তন, রেজিস্ট্রেশনের…
  • ২০ অক্টোবর ২০২৬
ফিফা র‍্যাঙ্কিংয়ে এগোল বাংলাদেশ
  • ২০ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি ব্র্যাক ব্যাংকে, আবেদন ২৬ অক্টোবর প…
  • ২০ অক্টোবর ২০২৬
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কেউ বিতর্কিত করবেন না: প্রধানমন্…
  • ২০ অক্টোবর ২০২৬
ফ্রান্সের পর এবার বিক্ষোভে উত্তাল ইতালি, কী হচ্ছে ইউরোপের দ…
  • ২০ অক্টোবর ২০২৬