ঈদের দিন বৃষ্টি নিয়ে যা জানালো আবহাওয়া অধিদপ্তর

১১ এপ্রিল ২০২৪, ১০:১৪ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১১:৫৭ AM
আবহাওয়া অধিদপ্তর

আবহাওয়া অধিদপ্তর © সংগৃহীত

মাহে রমজানের শেষে আজ সারাদেশে ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে। ঈদের দিন সুসংবাদ দিলো বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ বিকেলের দিকে খুলনা ও রাজশাহী বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি হলে আবহাওয়া প্রধানত শুষ্ক এবং তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা এসব তথ্য জানান।

আফরোজা সুলতানা বলেন, আজকের দিনের আবহাওয়া পরিস্থিতি ভালো থাকবে। শুষ্ক আবহাওয়ায় এবারের ঈদুল ফিতর অনুষ্ঠিত হচ্ছে। তবে আবহাওয়া ঠান্ডা অবস্থায় থাকবে। ঈদের দিন তাপমাত্রার তেজ থাকবে না। আবহাওয়া সহনীয় পর্যায়ে থাকবে।

বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ঈদের দিন বিকেলের দিকে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুলনা ও রাজশাহী বিভাগের দুই এক জায়গায়। এতে মানুষের ঈদ আনন্দ ব্যাহত হবে না। 

তিনি আরও বলেন, পাবনা, চট্টগ্রাম, রাঙ্গামাটি, কক্সবাজার, বান্দরবান এবং পটুয়াখালী জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

 
সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছ…
  • ০৫ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধিদলের সাক…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনডিএম থেকে মহাসচিব মোমিনুল আমিনের পদত্যাগ
  • ০৫ এপ্রিল ২০২৬
বেরোবির দেয়ালে জয় বাংলা লিখন, ৯ মাসেও জমা পড়েনি তদন্ত প্রতি…
  • ০৫ এপ্রিল ২০২৬
গাজীপুরে ১৫৩২ জনের এনসিপিতে যোগদান
  • ০৫ এপ্রিল ২০২৬
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইসরায়েল, আহত ৪
  • ০৫ এপ্রিল ২০২৬