স্বেচ্ছাসেবী সংগঠন প্রয়াসের ইফতার ও দোয়া মাহফিল

০৬ এপ্রিল ২০২৪, ০১:৩২ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০১ PM
ইফতার ও দোয়া মাহফিল

ইফতার ও দোয়া মাহফিল © টিডিসি ফটো

স্বেচ্ছাসেবী সংগঠন প্রয়াসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) ফেনীর ছাগলনাইয়া মধ্যম নিচিন্তা জামেয়া আহমদিয়া আশ্রাফুল উলূম মাদ্রাসা ও এতিমখানার শিশুদের নিয়ে এর আয়োজন করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন প্রয়াস-এর প্রধান উপদেষ্টা ও লক্ষ্মীপুরের রামগঞ্জের পরিসংখ্যান কর্মকর্তা মীর আন্-নাজমুস সাকিব, প্রয়াসের সমন্বয়ক মোহাইমিনুল ইসলাম জিপাত, ফ্রেন্ডস কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টারের প্রপাইটার সাহেদুল ইসলাম রনি, প্রয়াসের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোস্তাফিজুর রহমান মুরাদ, ইমাম উদ্দিন আহমেদ, এসজেড অপু, সহ-সমন্বয়ক সামির ইসলাম, প্রতিষ্ঠাতা সদস্য ইনতিসার ফারহাত বিন ইসলাম। 

প্রয়াসের প্রধান উপদেষ্টা ও লক্ষ্মীপুরের রামগঞ্জের পরিসংখ্যান কর্মকর্তা মীর আন্-নাজমুস সাকিব বলেন, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন 'প্রয়াস' সবসময়েই চেষ্টা করে ভিন্ন কিছু করার। তাঁদের ইফতার মাহফিলেও থাকে ভিন্নতা। শহরের বাইরের কোনো মাদ্রাসা বা এতিমখানায় সুবিধাবঞ্চিত শিশুদেরকে সাথে নিয়ে ইফতারের আয়োজন করে সংগঠনটি। এবারও ব্যতিক্রম ঘটেনি এর। ভবিষ্যতে 'প্রয়াস' আরও ভিন্নধর্মী বিভিন্ন স্বেচ্ছাসেবী আয়োজন চালিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রয়াসের সমন্বয়ক মোহাইমিনুল ইসলাম জিপাত বলেন, প্রয়াস করোনাকালীন সময় থেকে মানুষের প্রয়োজনে কাজ করে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় প্রতিবছরের ন্যায় এবারও এতিম শিশুদের নিয়ে ইফতারের আয়োজন করা হয়। সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফুটানোই প্রয়াসের মূল উদ্দেশ্য।  

প্রয়াসের সহ-সমন্বয়ক সামির ইসলাম বলেন, শহরের তুলনায় গ্রামের কিংবা প্রত্যন্ত অঞ্চলের মানুষ সুযোগ সুবিধা কম পেয়ে থাকে। প্রয়াস এইসব অঞ্চলের মানুষদের জন্য কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে এর ধারা আরো প্রসারিত হবে।

এছাড়াও ইফতার ও দোয়া মাহফিলে জামেয়া আহমদিয়া আশ্রাফুল উলূম মাদ্রাসা ও এতিমখানার দেড় শতাধিক শিশু ও প্রয়াসের সদস্যরা উপস্থিত ছিলেন।

 
আজ থেকে শুরু ঈদ ফেরত ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি
  • ১৩ মার্চ ২০২৬
রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র
  • ১৩ মার্চ ২০২৬
সংসদে জাতীয় সংগীত ইস্যুতে বির্তক যে ব্যাখা দিলেন হান্নান মা…
  • ১৩ মার্চ ২০২৬
ছাত্রশক্তি নেতার বাড়িতে অগ্নিকাণ্ডের প্রতিবাদে ঢাবিতে বিক্ষ…
  • ১৩ মার্চ ২০২৬
দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ১৩ মার্চ ২০২৬
নির্ধারিত সময়ের পূর্বেই স্নাতক সম্পন্ন করল মাভাবিপ্রবির বিএ…
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081