বিমানবন্দর স্টেশনে থামবে না উত্তরাঞ্চলের ট্রেন

০২ এপ্রিল ২০২৪, ০৬:৩১ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০৯ PM
বিমানবন্দর স্টেশন

বিমানবন্দর স্টেশন © ফাইল ছবি

রেলে ঈদ যাত্রা নির্বিঘ্ন রাখতে ঢাকামুখী উত্তরাঞ্চলের ৯টি আন্তঃনগর ট্রেনের বিমানবন্দর স্টেশনের যাত্রাবিরতি বাতিল করা হয়েছে। আগামীকাল বুধবার (৩ এপ্রিল) থেকে ঈদের আগের দিন পর্যন্ত এসব ট্রেন বিমানবন্দরে না থেমে সরাসরি কমলাপুর স্টেশনে চলে যাবে। 

বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি বাতিল হওয়া ট্রেনগুলো হলো- একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি, রংপুর, চিলাহাটি ও বুড়িমারী এক্সপ্রেস।

অন্যদিকে সুন্দরবন, মধুমতী, বেনাপোল এক্সপ্রেস ও নকশীকাঁথা কমিউটার ট্রেন ঢাকা (কমলাপুর) রেলওয়ে স্টেশনের শহরতলি প্ল্যাটফরম থেকে যাত্রা শুরু করবে।

রেল মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, আগামীকাল বুধবার থেকে জয়দেবপুর স্টেশন থেকে ঢাকামুখী এবং ঢাকা (কমলাপুর) স্টেশন থেকে জয়দেবপুরমুখী আন্তঃনগর কোনো ট্রেনের টিকিট বিক্রি করা হবে না। আবার বিমানবন্দর স্টেশন থেকে ঢাকাগামী এবং ঢাকা স্টেশন থেকে বিমানবন্দরগামী আন্তঃনগর ট্রেনে কোনো টিকিট বিক্রি করা হবে না।

 
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্র্যাজুয়েট ল’ সিম্পোজিয়া…
  • ১৭ মে ২০২৬
মার্সেল ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন টাঙ্গাইলের হাবিবুর
  • ১৭ মে ২০২৬
আজ থেকে শুরু ৪৯তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৬
  • ১৭ মে ২০২৬
নটর ডেম বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী ‘সিএসই ফেস্ট ২০২৬’ অনু…
  • ১৭ মে ২০২৬
ডাকসু ও স্কিল জবসের আয়োজনে ‘ইয়ুথ এমপ্লয়্যাবিলিটি সামিট ২০২৬’
  • ১৭ মে ২০২৬
পুপরোয়া ও কোনেক্সাস এআই অ্যান্ড অ্যাডটেকের আয়োজনে মেটা ট্রে…
  • ১৭ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081