দয়া করে সামান্য ধৈর্য্য ধরুন: বেনজির

০২ এপ্রিল ২০২৪, ১১:৩৫ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০৯ PM
পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ

পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ © ফাইল ফটো

অবৈধ অর্থ আয় ও নামে বেনামে অঢেল সম্পদ নিয়ে প্রকাশিত গণমাধ্যমের খবরে মুখ খুলেছেন পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ। মঙ্গলবার নিজের ফেরিফায়েড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান, তার বিরুদ্ধে গণমাধ্যমে প্রকাশিত বিষয়গুলো নিয়ে তিনি অবস্থান পরিষ্কার করবেন।

বেনজীর আহমেদের বিষয়ে উঠে আসা তথ্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমালোচনা করছেন নেটিজেনরা।

ফেসবুক পোস্টে লিখেন, ‘দুএকজন অনেক ক্ষিপ্ত, খুবই উত্তেজিত হয়ে এখনই সম্পাদকীয়, উপসম্পাদকীয়, প্রবন্ধ লিখে ফেলছেন। দয়া করে সামান্য ধৈর্য্য ধরুন। ঘোষণাই তো আছে ‘কুৎসার কিসসা আভি ভি বাকি হ্যায়’।

বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

 
ভিক্ষাবৃত্তির অভিযোগে সৌদি আরবে বাংলাদেশ ও ভারতের ৪ নাগরিক …
  • ২১ অক্টোবর ২০২৬
হায় সেলুকাস! তরুণদের আরেকবার জাগতে হবে: জামায়াত আমির
  • ২১ অক্টোবর ২০২৬
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুই পক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
  • ২১ অক্টোবর ২০২৬
বিরোধী দলের ওপর রাষ্ট্রীয় সংস্থাকে দিয়ে গোয়েন্দাগিরির বার্ত…
  • ২০ অক্টোবর ২০২৬
দেশের ১৩ জেলায় নতুন উপপরিচালক পদায়ন
  • ২০ অক্টোবর ২০২৬
স্ত্রীর কাছে টাকা দাবির পর হোটেলকক্ষে মিলল শিক্ষকের মরদেহ
  • ২০ অক্টোবর ২০২৬