সাভারে তেলের লরি উল্টে ৫ গাড়িতে আগুন, নিহত ১

০২ এপ্রিল ২০২৪, ০৯:০০ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:১০ PM
সাভারে তেলের লরি উল্টে ৫ গাড়িতে আগুন

সাভারে তেলের লরি উল্টে ৫ গাড়িতে আগুন © সংগৃহীত

সাভারের হেমায়েতপুরে তেলের ট্যাংকার উল্টে লাগা আগুনে চারটি ট্রাক ও একটি প্রাইভেটকার পুড়ে গেছে। এগুলোর মধ্যে রয়েছে চারটি ট্রাক ও একটি প্রাইভেটকার। এ ঘটনায় একজন নিহত এবং আরো তিনজন দগ্ধ হয়েছেন। মৃত ব্যক্তির নাম ইকবাল হোসেন। তার বাড়ি যশোরের চৌগাছা উপজেলায়। তিনি সিমেন্টের ট্রাকে কাজ করতেন।

মঙ্গলবার (২ এপ্রিল) ভোরে হেমায়েতপুরের জোড়পুল এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে ‍উদ্ধারকাজে যোগ দেয় ফায়ার সার্ভিসের কর্মীরা। ঘটনার পর প্রায় দুই ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল পৌনে ছয়টার দিকে জোরপুল এলাকায় তেলবাহী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে ধাক্কা দিয়ে উল্টে যায়। পরে সেটিতে আগুন ধরে যায়। এ সময় আশপাশে থাকা চারটি ট্রাক ও একটি প্রাইভেটকারেও আগুন লাগে।

সাভারে তেলের ট্যাংকার উল্টে ৫ গাড়িতে আগুন, নিহত ১

মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি এ্যাম্বুলেন্স ও দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে চারজনকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে। পরে দগ্ধদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়।

সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল ইসলাম মিডিয়াকে জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। হতাহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সাভার মডেল থানার ওসি শাহ জামান বলেন, ঘটনার পর ঢাকা-আরিচা মহাসড়ক প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল। এখন যান চলাচল করছে।

ট্যাগ: জাতীয়
চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষে মাঠে নেমেছে বার্সেলোনা, খে…
  • ২১ অক্টোবর ২০২৬
চোরাই মোটরসাইকেল বিক্রি করতে গিয়ে ধরা পড়লেন পুলিশ সদস্য
  • ২১ অক্টোবর ২০২৬
ভিক্ষাবৃত্তির অভিযোগে সৌদি আরবে বাংলাদেশ ও ভারতের ৪ নাগরিক …
  • ২১ অক্টোবর ২০২৬
হায় সেলুকাস! তরুণদের আরেকবার জাগতে হবে: জামায়াত আমির
  • ২১ অক্টোবর ২০২৬
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুই পক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
  • ২১ অক্টোবর ২০২৬
বিরোধী দলের ওপর রাষ্ট্রীয় সংস্থাকে দিয়ে গোয়েন্দাগিরির বার্ত…
  • ২০ অক্টোবর ২০২৬