বাকি ৯ রোজা রাখা হলো না মাদ্রাসাছাত্রী মালিহার

০২ এপ্রিল ২০২৪, ০৮:২৪ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:১০ PM
মালিহা খাতুন

মালিহা খাতুন © সংগৃহীত

পুকুরে ডুবে মালিহা খাতুন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১ এপ্রিল) দুপুরে চুয়াডাঙ্গার দর্শনায় এ ঘটনা ঘটে।

শিশু মালিহা দর্শনা থানার অন্তর্গত পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সাড়াবারিয়া গ্রামের মিজানুর রহমানের মেয়ে। সে একটি মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে শিশু মালিহা পাশের বাড়ির রেজাউলের পুকুরে গোসল করতে যায়। পরে বাড়ি ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকেন। দুপুর ২টার দিকে স্থানীয়রা ওই পুকুরে গোসল করতে গেলে শিশু মালিহার মরদেহ ভাসতে দেখেন।

মালিহার বাবা মিজানুর রহমান কাঁদতে কাঁদতে বলেন, ‘আমার মেয়ে মালিহা ২০টি রোজা করেছে। আজ ২১ রোজা। আজও রোজা ছিল আমার মেয়ে। এ অবস্থায় এ দুর্ঘটনা ঘটে গেলো।’

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 
বাস্তবমুখী সফটওয়্যার তৈরি করলে শিক্ষার্থীদের পুরস্কৃত করা হ…
  • ১২ এপ্রিল ২০২৬
হাবিপ্রবি শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১
  • ১২ এপ্রিল ২০২৬
রান্নাঘর ঝাড়ু দেওয়ার সময় সাপের কামড়ে তরুণীর মৃত্যু
  • ১২ এপ্রিল ২০২৬
কেয়ার বাংলাদেশে চাকরি, আবেদন ১৮ এপ্রিল পর্যন্ত
  • ১২ এপ্রিল ২০২৬
ইবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯২ শতাংশ
  • ১২ এপ্রিল ২০২৬
রাতের অন্ধকারে আক্রমণ করেছে হাম, আমরা অ্যারেস্ট করতে সক্ষম …
  • ১২ এপ্রিল ২০২৬