ছাত্রীনিবাসে গলায় ফাঁস নিলেন রাজশাহী কলেজছাত্রী

০১ এপ্রিল ২০২৪, ১১:৪৬ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:১০ PM
রাজশাহী কলেজ লোগো

রাজশাহী কলেজ লোগো

রাজশাহী নগরীর বোয়ালিয়া থানাধীন একটি ছাত্রীনিবাসে মোছা. মিমি (২৫) নামে রাজশাহী কলেজের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (১ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে নগরীর কাদিরগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় তাকে ওই ছাত্রীনিবাস থেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মিমি  নগরীর কাদিরগঞ্জ এলাকার সাইফুদ্দিনের স্ত্রী ও রাজশাহী কলেজের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

বোয়ালিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, নগরীর কাদিরগঞ্জ এলাকার জুবায়ের ছাত্রী নিবাসে থেকে মিমি পড়াশোনা করতো। পারিবারিক কলহের জের ধরে মিমি গলায় ফাঁস দেন। বিষয়টি ওই ছাত্রীনিবাসের অন্যান্য শিক্ষার্থীরা জানতে পেরে নগরীর বোয়ালিয়া থানায় জানায়। পরে নগরীর বোয়ালিয়া থানা পুলিশ ওই ছাত্রী নিবাসে এসে মিমিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পোস্ট মর্টেম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান বোয়ালিয়া থানা পুলিশ।

এমপিওভুক্ত স্কুল-কলেজে শূন্য পদের সংখ্যা জানালেন শিক্ষামন্ত…
  • ০৮ এপ্রিল ২০২৬
চুয়াডাঙ্গায় ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে আহত ৫
  • ০৮ এপ্রিল ২০২৬
জাপান সাগরের দিকে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া 
  • ০৮ এপ্রিল ২০২৬
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকল…
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মানববন্ধন করতে আসা এসএসসি পরীক্ষার্…
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি শেয়ার করল হোয়াইট হা…
  • ০৮ এপ্রিল ২০২৬
close