ডেমরায় গ্যারেজে দাঁড়িয়ে থাকা একাধিক ভলভো বাসে আগুন

০১ এপ্রিল ২০২৪, ১০:১৩ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:১০ PM

© সংগৃহীত

রাজধানীর ডেমরার ধার্মিক পাড়া এলাকায় গ্যারেজে দাঁড়িয়ে থাকা একাধিক ভলভো বাসে আগুন লেগেছে। সোমবার রাত ৮টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। আরও ৪টি ইউনিট পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় রাত ৯টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইনস্পেক্টর মো. আনোয়ারুল ইসলাম জানান, গ্যারেজে দাঁড়ানো কয়েকটি ভলভো বাসে আগুন লেগেছে। তবে, বাসে কীভাবে আগুন লেগেছে তা নিশ্চিত করতে পারেননি তিনি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডেমরা অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মধুসূদন দাস বলেন, ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে এটি দুর্ঘটনা, নাকি নাশকতা, সেটা তদন্তের পর বলা যাবে।

ভিক্ষাবৃত্তির অভিযোগে সৌদি আরবে বাংলাদেশ ও ভারতের ৪ নাগরিক …
  • ২১ অক্টোবর ২০২৬
হায় সেলুকাস! তরুণদের আরেকবার জাগতে হবে: জামায়াত আমির
  • ২১ অক্টোবর ২০২৬
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুই পক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
  • ২১ অক্টোবর ২০২৬
বিরোধী দলের ওপর রাষ্ট্রীয় সংস্থাকে দিয়ে গোয়েন্দাগিরির বার্ত…
  • ২০ অক্টোবর ২০২৬
দেশের ১৩ জেলায় নতুন উপপরিচালক পদায়ন
  • ২০ অক্টোবর ২০২৬
স্ত্রীর কাছে টাকা দাবির পর হোটেলকক্ষে মিলল শিক্ষকের মরদেহ
  • ২০ অক্টোবর ২০২৬