ওভারব্রিজে আটকে গেল নৌ-বাহিনীর উড়োজাহাজ, সরাতে হয়েছে লেজ কেটে!

০১ এপ্রিল ২০২৪, ০১:০০ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:১০ PM
পথচারীদের পারাপারের ব্রিজে আটকে যায় উড়োজাহাজটি

পথচারীদের পারাপারের ব্রিজে আটকে যায় উড়োজাহাজটি © সংগৃহীত

রাজধানীতে বিএএফ শাহীন কলেজের গেটের সামনে অবস্থিত রাস্তার ফুটওভার ব্রিজে আটকে গিয়েছে একটি উড়োজাহাজ। রবিবার (৩১ মার্চ) দিবাগত রাত সোয়া ১০টার দিকে এই ঘটনা ঘটে।

পরে ওই উড়োজাহাজের লেজ কেটে সেটিকে বের করা হয়। রাত পৌনে ১১টার দিকে উড়োজাহাজ নিয়ে ট্রাকটি মহাখালীর দিকে চলে যায়। এই সময়ের মধ্যে যানজটের সৃষ্টি হয় ওই সড়কে। বিজয় সরণি থেকে মহাখালী অভিমুখী যানবাহনগুলো আটকে পড়ে।  

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উড়োজাহাজটি পুরাতন ও এটিকে বড় ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় ঘটে এ বিপত্তি। উড়োজাহাজের লেজ আটকে যায় ফুটওভার ব্রিজের সঙ্গে। এর দুই ডানা আগেই খুলে নিয়ে ট্রাকে তোলা হয়েছিল।

আরও পড়ুন: বৈমানিক হতে চাইলে যেভাবে উড়াতে হবে প্রস্তুতির ঘুড়ি

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ফুটওভার ব্রিজে আটকে পড়া উড়োজাহাজটি নীল-সাদা রঙের ডরনিয়ার ২২৮ টার্বোপ্রপ বিমান। বাংলাদেশ নৌবাহিনীর উড়োজাহাজ এটি। ২০১৩ সালে নৌবাহিনীতে যুক্ত হওয়া দুটি মেরিটাইম পেট্রোল এয়ারক্র্যাফটের এটি একটি।

বিএএফ শাহীন কলেজের নিরাপত্তাকর্মী মো. ওয়াহিদ জানান, আধা ঘণ্টার বেশি সময় উড়োজাহাজটি আটকে ছিল। এ সময় দায়িত্বরত ট্র্যাফিক পুলিশের সদস্যরা পাশ দিয়ে যান চলাচলের ব্যবস্থা করে দেন। তবে রাস্তায় উৎসুক জনতার ভিড় জমে যায়। এভাবে উড়োজাহাজের লেজ আটকে থাকতে দেখে অনেকেই মোবাইল ফোনে ছবি-ভিডিওতে ধারণ করেন বলেন তিনি।

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ভয়াবহ হামলা ইসরায়েলের, একদিনেই…
  • ০৯ এপ্রিল ২০২৬
তিন ইউএনওকে বদলি, নতুন দায়িত্ব পেলেন আরও ২জন
  • ০৯ এপ্রিল ২০২৬
৫০ হাজার লিটার ভোজ্য তেল জব্দ, ২ লাখ টাকা জরিমানা
  • ০৯ এপ্রিল ২০২৬
হাম আক্রান্ত রোগী বাড়ছেই, শিশু হাসপাতালে ‘শুধু তাদেরই ভর্তি…
  • ০৯ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালীতে বিকল্প রুট ঘোষণা ইরানের
  • ০৯ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে কড়া নিরাপত্তায় ভোট গ্রহণ শুরু
  • ০৯ এপ্রিল ২০২৬
close