মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন অপহৃত শিক্ষক

০১ এপ্রিল ২০২৪, ০৮:৩২ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:১০ PM

টেকনাফের হোয়াইক্যং হারাংখালী পাহাড়ি এলাকায় মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছে অপহৃত স্কুলশিক্ষক রবিউল আলম। তিনি টেকনাফের দমদমিয়া আলোর পাঠশালা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

সোমবার (১ এপ্রিল) রাত ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী।

তিনি জানান, অপহৃত স্কুলশিক্ষক রবিউল আলম ১ লাখ টাকায় হোয়াইক্যং খারাংখালী বাজার এলাকা থেকে কিছুক্ষণ আগে মুক্তি পেয়েছেন। তিনি সুস্থ আছেন।

রবিউল আলমের স্ত্রী বলেন, আমার স্বামী বাসায় ফেরার পথে অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড় নিয়ে যায় অপহরণকারীরা। পরে রাতে আমার স্বামীর মোবাইল ফোন থেকে কল দিয়ে নিজেদের অপহরণকারী পরিচয় দিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। রাত ১০টার দিকে ১ লাখ টাকা দিলে তাকে ছেড়ে দেওয়া হয়।

এর আগে শনিবার (৩০ মার্চ) রাত ৮টার দিকে শিক্ষক রবিউল বাড়ি ফেরার সময় টমটমের গতিরোধ করে অহরণকারীরা। এসময় অস্ত্রের মুখে তাকে জিম্মি করে পাহাড়ে নিয়ে যায়। এরপর রাতে কল দিয়ে তার পরিবারের কাছে টাকা দাবি করা হয়। 

চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষে মাঠে নেমেছে বার্সেলোনা, খে…
  • ২১ অক্টোবর ২০২৬
চোরাই মোটরসাইকেল বিক্রি করতে গিয়ে ধরা পড়লেন পুলিশ সদস্য
  • ২১ অক্টোবর ২০২৬
ভিক্ষাবৃত্তির অভিযোগে সৌদি আরবে বাংলাদেশ ও ভারতের ৪ নাগরিক …
  • ২১ অক্টোবর ২০২৬
হায় সেলুকাস! তরুণদের আরেকবার জাগতে হবে: জামায়াত আমির
  • ২১ অক্টোবর ২০২৬
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুই পক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
  • ২১ অক্টোবর ২০২৬
বিরোধী দলের ওপর রাষ্ট্রীয় সংস্থাকে দিয়ে গোয়েন্দাগিরির বার্ত…
  • ২০ অক্টোবর ২০২৬