কাবার ইমামের পাশেই রমজানের শেষ ১০ দিন কাটাবেন সালমান এফ রহমান

৩১ মার্চ ২০২৪, ০১:৩৮ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:১২ PM
সালফান এফ রহমান

সালফান এফ রহমান © সংগৃহীত

পবিত্র কাবা শরীফের ইমামের পাশেই রমজানের শেষ দশক কাটাবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান। এ সময় নিজেকে ইবাদত-বন্দেগিতে ব্যস্ত রাখার কথাও জানিয়েছেন তিনি।

রোববার (৩১ মার্চ) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভেরিফাইড পেজে দেশবাসীর কাছে দোয়া চেয়ে এক পোস্টে সালমান এফ রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রমজানের শেষ দশ দিন তিনি কাবার সামনে ইবাদত বন্দেগিতে থাকবেন। কাবা শরিফের ইমাম ঠিক যেখানে নামাজ পড়ান, তার পাশেই সালমান এফ রহমান অবস্থান করবেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন— ‘আলহামদুলিল্লাহ, আমি পবিত্র রমজানের শেষ দশ দিন কাবার সামনে, ইমাম ঠিক যেখান থেকে নামাজ পড়ান তার একেবারে পাশে ইবাদত বন্দেগিতে থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান ও পরম করুণাময়। বরকতময় এই দিনগুলিতে সবাই আমাকে আপনাদের দোয়ায় স্মরণ রাখবেন।’

ট্যাগ: জাতীয়
চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষে মাঠে নেমেছে বার্সেলোনা, খে…
  • ২১ অক্টোবর ২০২৬
চোরাই মোটরসাইকেল বিক্রি করতে গিয়ে ধরা পড়লেন পুলিশ সদস্য
  • ২১ অক্টোবর ২০২৬
ভিক্ষাবৃত্তির অভিযোগে সৌদি আরবে বাংলাদেশ ও ভারতের ৪ নাগরিক …
  • ২১ অক্টোবর ২০২৬
হায় সেলুকাস! তরুণদের আরেকবার জাগতে হবে: জামায়াত আমির
  • ২১ অক্টোবর ২০২৬
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুই পক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
  • ২১ অক্টোবর ২০২৬
বিরোধী দলের ওপর রাষ্ট্রীয় সংস্থাকে দিয়ে গোয়েন্দাগিরির বার্ত…
  • ২০ অক্টোবর ২০২৬