তরমুজ নিয়ে ২ গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

৩০ মার্চ ২০২৪, ০৭:০১ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:১২ PM

হবিগঞ্জে তরমুজ কেনাকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৯ মার্চ) রাত ১০টার দিকে শহরের শায়েস্তানগর এলাকায় ২ গ্রামের বাসিন্দাদের মধ্যে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার রাতে শায়েস্তানগর এলাকার রাজু মিয়ার দোকান থেকে একটি তরমুজ কেনে পার্শ্ববর্তী বহুলা এলাকার সৈয়দ আলীর পরিবারের এক সদস্য। পরে সৈয়দ আলী ওই দোকানে এসে তরমুজ খারাপ হয়েছে জানিয়ে কৈফিয়ত চান। এ নিয়ে দোকানদারের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

বিষয়টি জানাজানি হলে রাজুর পক্ষে শহরের মোহনপুর ও সৈয়দ আলীর পক্ষে বহুলা গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় শায়েস্তানগরে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার পর বাইপাস সড়কে দুপক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) খলিলুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আহত কয়েকজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খলিলুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, উভয়পক্ষকে শান্ত থাকতে বলা হয়েছে। কোনো পক্ষ ফের সংঘর্ষে জড়ালে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • ০৬ এপ্রিল ২০২৬
ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬