পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে পিটিয়ে আহত, হাসপাতালে ভর্তি

৩০ মার্চ ২০২৪, ১০:২৩ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:১৩ PM
গুরুতর আহত কলেজ শিক্ষার্থী

গুরুতর আহত কলেজ শিক্ষার্থী © সংগৃহীত

পূর্ব শত্রুতার জেরে মোহাম্মাদ মিনহাজ (২০) নামে এক কলেজ শিক্ষার্থী পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গুরুতর আহত ওই কলেজ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) ফরিদপুরের সালথায় উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামের গোলপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত মিনহাজ মাঝারদিয়া গ্রামের সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. ফারুক হোসেনের ছেলে। তিনি ফরিদপুর সরকারি ইয়াসিন কলেজের ইন্টার ফাস্ট ইয়ারের শিক্ষার্থী।

মিনহাজের বাবা ফারুক হোসেন জানান, শুক্রবার বিকেলে মিনহাজ মাঝারদিয়া বাজারে পেঁয়াজ বিক্রি করে বাড়ি ফিরছিল। পথে মাঝারদিয়া গোলপাড়ায় এলাকায় পৌঁছালে প্রতিপক্ষের কবির মেম্বারের সমর্থকরা তাকে রড দিয়ে পিটিয়ে আহত করে। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

তিনি আরও বলেন, কবির মেম্বার সঙ্গে আমার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিরোধের জেরে আমার কলেজে পড়ুয়া ছেলের ওপর হামলা করা হয়েছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করে কবির মেম্বার বলেন, শুনেছি মিনহাজের সঙ্গে তার বন্ধুদের বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে মিনহাজের বন্ধুরাই তার ওপর হামলা চালিয়েছে।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সালথা থানার এসআই মো. নাজমুল আলম বলেন, ওই কলেজ ছাত্রের ওপর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবেশ শান্ত করে। এ ঘটনায় মিনহাজের পরিবারকে হামলাকারীদের বিরুদ্ধে অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চাঁদপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ১৩ হাজার শিক্…
  • ১৫ এপ্রিল ২০২৬
‘আপনাকে ইসলামাবাদেই থাকা উচিত, সেখানে বড় কিছু ঘটতে পারে’
  • ১৫ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • ১৫ এপ্রিল ২০২৬
প্রাথমিক শিক্ষকদের ইংরেজির প্রশিক্ষণ দেওয়া হবে কিনা, হুম্মা…
  • ১৫ এপ্রিল ২০২৬
রুয়েটে গাঁজাসহ বহিরাগত যুবক আটক
  • ১৫ এপ্রিল ২০২৬
মুসলমানরা ইসলামের সীমানার মধ্যে ভাষা-সংস্কৃতি ধারণ করবে—এইট…
  • ১৫ এপ্রিল ২০২৬