২৪ ঘণ্টার মধ্যে মেট্রো লাইনের ওপর থেকে ক্যাবল না সরালে ব্যবস্থা 

২৯ মার্চ ২০২৪, ০৩:৫১ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:১৩ PM
মেট্রোরেল

মেট্রোরেল © সংগৃহীত

মেট্রোরেলের লাইনের ওপর দিয়ে বিভিন্ন ভবনে টানা ইন্টারনেট-ডিশ ক্যাবল সরানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এসব ক্যাবল বা তার সরিয়ে না নিলে ব্যবস্থা গ্রহণেরও হুঁশিয়ারি দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৮ মার্চ) ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-৬) প্রকল্প পরিচালক মো. আফতাবউদ্দিন তালুকদার স্বাক্ষরিত একটি চিঠি ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এ বি এম সাইফুল হোসেন ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মো. ইমদাদুল হক বরাবর পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, এমআরটি ৬ এর রুট অ্যালাইনমেন্টের ভায়াডাক্ট ও ওভারহেড ক্যাটেনারি সিস্টেমের ওপর দিয়ে বিভিন্ন ভবনে ক্যাবল টিভি লাইন (ডিশ লাইন), ইন্টারনেটের ক্যাবল ইত্যাদির সংযোগ দেওয়া হয়েছে। প্রাথমিক সার্ভেতে দেখা গেছে, প্রায় ৫১টি ভবনে বর্তমানে এই ধরনের সংযোগ দেওয়া হয়েছে। এতে যে কোনও মুহূর্তে ক্যাবল ছিঁড়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন মেট্রোরেলের ভায়াডাক্ট ও ওভারহেড ক্যাটেনারি সিস্টেমের ওপরে পড়ে মারাত্মক দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। চলমান বর্ষা মৌসুমে এই ধরনের দুর্ঘটনার আশঙ্কা আরও বেশি।

তাই ডিএমটিসিএল-এর আওতায় পরিচালনাধীন এমআরটি ৬ এর রুট অ্যালাইনমেন্টের ভায়াডাক্ট ও ওভারহেড ক্যাটেনারি সিস্টেমের ওপর দিয়ে অতিক্রম করা বিভিন্ন ভবনের ক্যাবল টিভি ও ইন্টারনেটের ক্যাবল ইত্যাদি আগামী ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। অন্যথায় ডিএমটিসিএল জনস্বার্থে যথাযথ আইনি ব্যবস্থা নেবে।

বিশ্বকাপে দেখা যাবে না লেভানডস্কির পোল্যান্ডকে
  • ০১ এপ্রিল ২০২৬
পদোন্নতিবঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী
  • ০১ এপ্রিল ২০২৬
হেডফোন কানে রেললাইনে হাঁটছিলেন যুবক, অতঃপর...
  • ০১ এপ্রিল ২০২৬
মধুর প্রতিশোধ নিল ব্রাজিল
  • ০১ এপ্রিল ২০২৬
২ যুগ পর বিশ্বকাপে জায়গা করে নিল তুরস্ক
  • ০১ এপ্রিল ২০২৬
আজ সকাল থেকে যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence