বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিয়েছে ভারত

২৮ মার্চ ২০২৪, ১২:৪৮ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৪ PM

লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর দীঘলটারী সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে নিহত যুবক লিটন পারভেজের (২২) মরদেহ পাঠিয়েছে ভারত। বুধবার (২৭ মার্চ) মধ্যরাতে হাতীবান্ধা উপজেলার জাওরানী সীমান্তে তার মরদেহ ফেরত দেন ভারতীয় পুলিশ।

এর আগে সোমবার (২৫ মার্চ) দিবাগত রাত ১টার দিকে আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দীঘলটারী পশ্চিম বর্ডার এলাকার ৯২৩নং পিলারে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। আহত লিটন পারভেজ দীঘলটারী সাংকাচওড়া গ্রামের মোকছেদুল হকের ছেলে।

সীমান্তবাসীদের সূত্র জানা যায়, মঙ্গলবার (২৬ মার্চ) আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্তের ৯২৩ নম্বর মেইন পিলার এলাকা দিয়ে রাত ৩টার দিকে ভারতীয় একদল গরু ব্যবসায়ীর সহযোগিতায় বাংলাদেশি ৪০-৫০ জন যুবক গরু পাচার করে আনার চেষ্টা করলে ভারতীয় জলপাইগুড়ি-৭৫ বিএসএফ ব্যাটালিয়নের বারথার ক্যাম্পের টহল দলের সদস্যরা গুলি ছুড়ে। এ সময় বিএসএফের গুলিতে লিটন পারভেজ (২২) নামের একজন বাংলাদেশি যুবক ঘটনাস্থলে আহত হন। পরে বিএসএফ তাকে গুরুতর আহত অবস্থায় আটক করে নিয়ে যায়। তাকে কুচবিহার জেলা সদরের এমজেএম নামে একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মো. মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, ‘বিএসএফের গুলিতে আহত যুবক লিটনকে বিএসএফ কুচবিহারের এমজেএম নামে একটি হাসপাতালে চিকিৎসা দিচ্ছে। বর্তমানে তার শারীরিক পরিস্থিতি উন্নতির দিকে রয়েছে।’

নিজেকে ‘স্মার্ট’ করে তোলার ১০ কার্যকর কৌশল
  • ৩১ মার্চ ২০২৬
মেসিকে নিয়ে সুখবর দিলেন লিওনেল স্কালোনি
  • ৩১ মার্চ ২০২৬
যেকারণে নাসিম শাহকে ২ কোটি রুপি জরিমানা করল পিসিবি
  • ৩১ মার্চ ২০২৬
শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় গোড়া থেকেই কাজ করতে চাই: র…
  • ৩১ মার্চ ২০২৬
হরমুজ প্রণালিতে টোল আদায় পরিকল্পনার অনুমোদন
  • ৩১ মার্চ ২০২৬
দুপুরের মধ্যে ঢাকাসহ যে ৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence