দেশের ৯৫ শতাংশ মানুষ ইংরেজি জানে না

২৮ মার্চ ২০২৪, ১২:১৪ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৪ PM
দেশের ৯৫ শতাংশ মানুষ ইংরেজি জানে না

দেশের ৯৫ শতাংশ মানুষ ইংরেজি জানে না © ফাইল ছবি

মাতৃভাষা ছাড়া দ্বিতীয় কোনো ভাষা জানা নেই দেশের ৯২ শতাংশ মানুষের। ইংরেজি জানেন মাত্র ৫ ভাগ মানুষ। অর্থাৎ দেশের ৯৫ শতাংশ মানুষ ইংরেজি জানেন না। এছাড়া বাংলাকে দ্বিতীয় ভাষা হিসেবে ব্যবহার করেন এক ভাগের একটু বেশি মানুষ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিচালিত 'বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস-২০২৩ (বিএসভিএস-২০২৩)' শীর্ষক জরিপ থেকে এ তথ্য জানা গেছে। 

বিবিএস এর তথ্য অনুযায়ী, দ্বিতীয় ভাষা ভেদে ৫ বছর ও এর চেয়ে বেশি বয়সী জনসংখ্যার মধ্যে বাংলা ভাষা জানে ১ দশমিক ৪৮ ভাগ মানুষ। ইংরেজি জানে ৫ দশমিক ৪৩ ভাগ। এ ছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা দশমিক ২৭ এবং অন্যান্য ভাষা দশমিক ৯১। দ্বিতীয় ভাষা জানা নেই ৯১ দশমিক ৯২ ভাগ মানুষের।

মাতৃভাষার দিক থেকে বিশ্লেষণে দেখানো হয়েছে, বাংলা ভাষাভাষী মানুষ ৯৮ দশমিক ২৭ শতাংশ। ইংরেজিকে মাতৃভাষা হিসেবে ব্যবহার করেন ০.০১ শতাংশ। ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ১ দশমিক ২৩ শতাংশ এবং অন্যান্য ০.৪৮ শতাংশ।  

জরিপের একটি অংশে বিবাহিত নারী-পুরুষের সংখ্যা তুলে ধরা হয়েছে, সেখানে বলা হয়েছে, ২০২৩ সালে বিবাহিত পুরুষের সংখ্যা ৬২ দশমিক ২ শতাংশ আর নারী ৬৫ দশমিক ৬ শতাংশ। ২০২২ সালেও কখনও বিয়ে হয়নি এমন পুরুষের সংখ্যা ছিল একই অর্থাৎ ৩৫ দশমিক ৮ শতাংশ। ২০২১ সালে ছিল ৩৭ দশমিক ৫, ২০২০ সালে ৩৮ দশমিক ৩ আর ২০১৯ সালে এ সংখ্যা ছিল ৩৮ দশমিক ৯ শতাংশ।

অন্যদিকে, কখনও বিয়ে হয়নি এমন নারীর সংখ্যা ২০২২ সালে ছিল ২১ দশমিক ৯ শতাংশ। অর্থাৎ ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে এ সংখ্যা কিছুটা কমেছে। পরিসংখ্যান বলছে, ২০২১ সালে কখনও বিয়ে হয়নি এমন নারীর সংখ্যা ছিল ২৩ দশমিক ৯ শতাংশ, ২০২০ সালে ২৫ দশমিক ৫ শতাংশ আর ২০১৯ সালে ছিল ২৫ দশমিক ১ শতাংশ।

নতুন মাইলফলকের সামনে দাঁড়িয়ে মেসি
  • ২১ এপ্রিল ২০২৬
রাজশাহী নার্সিং কলেজ কমপ্লিট শাটডাউন ঘোষণা
  • ২১ এপ্রিল ২০২৬
ইসরায়েলের সঙ্গে চুক্তি স্থগিত করতে ইউরোপীয় ইউনিয়নকে চাপ ৩ দ…
  • ২১ এপ্রিল ২০২৬
এসএসসি ও দাখিল ভোকেশনালের বাংলা-২ বিষয়ের প্রশ্ন দেখুন এখানে
  • ২১ এপ্রিল ২০২৬
হঠাৎ এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনের বিষয়ে যা বললেন শিক্…
  • ২১ এপ্রিল ২০২৬
তীব্র গরমে বাইরে গেলে সুস্থ থাকতে যা করবেন
  • ২১ এপ্রিল ২০২৬