নিখোঁজের একদিন পর নদীতে ভেসে উঠলো শিক্ষার্থীর মরদেহ

২৭ মার্চ ২০২৪, ০৪:৫২ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৭ PM

© সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর শওকত মিয়া (১১) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার পানিশ্বর ইউনিয়নের দেওবাড়িয়ায় মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শওকত মিয়া হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার পুরাসুন্দা গ্রামের মৃত আক্তার হোসেনের ছেলে। সে পানিশ্বর দেওবাড়িয়া গাউছিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদরাসার ছাত্র ছিল। ভৈরব নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মনিরুজ্জামান চৌধুরী মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার (২৬ মার্চ) গোসল করতে নেমে শিশুটি নিখোঁজ হয়। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ভৈরব নৌপুলিশ উদ্ধার অভিযান চালায়। আজ শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষে মাঠে নেমেছে বার্সেলোনা, খে…
  • ২১ অক্টোবর ২০২৬
চোরাই মোটরসাইকেল বিক্রি করতে গিয়ে ধরা পড়লেন পুলিশ সদস্য
  • ২১ অক্টোবর ২০২৬
ভিক্ষাবৃত্তির অভিযোগে সৌদি আরবে বাংলাদেশ ও ভারতের ৪ নাগরিক …
  • ২১ অক্টোবর ২০২৬
হায় সেলুকাস! তরুণদের আরেকবার জাগতে হবে: জামায়াত আমির
  • ২১ অক্টোবর ২০২৬
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুই পক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
  • ২১ অক্টোবর ২০২৬
বিরোধী দলের ওপর রাষ্ট্রীয় সংস্থাকে দিয়ে গোয়েন্দাগিরির বার্ত…
  • ২০ অক্টোবর ২০২৬