মুক্তির মেয়াদ বাড়ল খালেদা জিয়ার, যেতে পারবেন না বিদেশ

২৭ মার্চ ২০২৪, ০৩:৪৫ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৭ PM

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরো ছয় মাস বাড়ানো হয়েছে। কিন্তু তা সত্ত্বেও এ সময়ে বিদেশে যেতে পারবেন না তিনি।

বুধবার (২৭ মার্চ) তার সাজা স্থগিতের মেয়াদ বাড়িয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশে মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের উপ-সচিব মোহাম্মদ আবু সাঈদ মোল্লার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উপরিউক্ত বিষয়গুলো জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের নির্বাহী আদেশে আগের মতো দুই শর্তে (বর্ধিত মেয়াদের মধ্যে বিদেশে যেতে পারবেন না ও ঢাকায় থেকে চিকিৎসা নেওয়া) খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বাড়িয়ে দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, গত ২৫ মার্চ থেকে খালেদা জিয়ার সাজা স্থগিত কার্যকর হবে। এ সময় তিনি নিজ বাসায় থেকেই চিকিৎসা সেবা গ্রহণ করবেন এবং চিকিৎসার জন্য বিদেশ যেতে পারবেন না।

এ নিয়ে অষ্টমবারের মতো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ল। গত ২০ মার্চ সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হক জানান, বিদেশ না যাওয়া ও বাসায় থেকে চিকিৎসা নেয়ার দুই শর্তে সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হচ্ছে।

২০২০ সালের ২৫ মার্চ সরকার ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) ৪০১ (১) ধারা অনুযায়ী কারাদণ্ড স্থগিত করে বিএনপি চেয়ারপারসনকে মুক্তি দেয়। এরপর দফায় দফায় তার কারাদণ্ড স্থগিত রাখার মেয়াদ বাড়ায় সরকার।

ওয়েবসাইট হ্যাক হওয়ার খবর নিয়ে যা জানাল ঢাবি প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ ইতালির পাদোয়া বিশ্ববি…
  • ১৩ এপ্রিল ২০২৬
জনবল সংকট, রুয়েটের নিরাপত্তা ব্যবস্থা ঝুঁকিতে
  • ১৩ এপ্রিল ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে অলিম্পিক, আবেদন শেষ ২৬ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
আনন্দ-সম্প্রীতির নববর্ষ
  • ১৩ এপ্রিল ২০২৬
কাজের মান নিয়ে প্রশ্ন, ব্রাহ্মণবাড়িয়ায় প্রকৌশলীকে লাঠি হাতে…
  • ১৩ এপ্রিল ২০২৬