পদ্মা সেতুতে হাঁটলেন ভুটানের রাজা, উপভোগ করলেন সৌন্দর্য

২৭ মার্চ ২০২৪, ০২:৪৫ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৭ PM
পদ্মা সেতুতে হাঁটলেন ভুটানের রাজা

পদ্মা সেতুতে হাঁটলেন ভুটানের রাজা © সংগৃহীত

পদ্মা সেতু ঘুরে দেখলেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। বুধবার (২৭ মার্চ) ভুটানের রাজার গাড়িবহর সকাল ৯টা ১০ মিনিটে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্ত দিয়ে পদ্মা সেতুতে প্রবেশ করে। মাঝে সেতুতে নেমে কিছু সময় কাটিয়ে তিনি শরীয়তপুরের জাজিরা প্রান্তে পৌঁছান ৯টা ৩০ মিনিটে।

পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী রজব আলী জানান, ফিরতি যাত্রায় মাত্র ৫ মিনিটে ৬.১৫ কিলোমিটার দীর্ঘ সেতু পেরিয়ে আবার মাওয়ায় ফেরে গাড়িবহর।

তিনি জানান, ভুটানের রাজা মাওয়ায় সেতুর সার্ভিস এরিয়া-২ পৌঁছালে সেতু কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন তাদের অভ্যর্থনা জানান। সেখানে সেতু সম্পর্কে ব্রিফ করেন প্রকল্প পরিরচালক শফিকুল ইসলাম। 

জাজিরার পথে রওনা হওয়ার পর সেতুর মাঝামাঝি ১৮ নম্বর পিয়ারের কাছে গাড়ি থামিয়ে নেমে পরেন রাজা। ১০ মিনিট তিনি সেখানে অবস্থান করেন এবং বসন্তের রোদের মধ্যে পায়ে হেঁটে পদ্মার রূপ উপভোগ করেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত এ সময় ভুটানের রাজার সঙ্গে ছিলেন।

দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতিতেও লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ১১২, আহত ৮৩৭
  • ০৮ এপ্রিল ২০২৬
ভেঙে পড়া স্বাস্থ্য খাত মেরামত হবে, বাজেট হবে ৫ গুণ: স্বাস্থ…
  • ০৮ এপ্রিল ২০২৬
ফের হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান
  • ০৮ এপ্রিল ২০২৬
close