ঢাকাসহ ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৬ মার্চ ২০২৪, ১১:৫৩ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৭ PM
ঢাকাসহ ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

ঢাকাসহ ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস © সংগৃহীত

প্রকৃতিতে তাপমাত্রা বাড়ার পাশাপাশি বৃষ্টিপাতের প্রবণতাও বাড়ছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে ঢাকাসহ ৫ বিভাগে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। পূর্বাভাসে বলা হয়েছে,পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সারাদেশে দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রী সে. বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। 

মঙ্গলবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। 

বুধবার (২৭ মার্চ) পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় (১০-১৫) কিঃ মিঃ যা অস্থায়ীভাবে দমকা হাওয়ায় (৩০-৪০) কি. মি. পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। 

বর্ধিত ৫ (পাঁচ) দিনে, দিন এবং রাতের তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
সংসদে মানবাধিকার কমিশন ও গুম অধ্যাদেশ পাসের আহ্বান
  • ০৯ এপ্রিল ২০২৬
দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
close