কাল থেকে ১ ঘণ্টা বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়, নতুন সূচি প্রকাশ

২৬ মার্চ ২০২৪, ০৩:৫৮ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৭ PM
মেট্রোরেল

মেট্রোরেল © সংগৃহীত

মেট্রোরেল চলাচলের সময় এক ঘণ্টা বাড়িয়ে নতুন সূচি প্রকাশ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে রাজধানীর ইস্কাটনের প্রবাসীকল্যাণ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন ছিদ্দিক এই তথ্য জানান। 

তিনি বলেন, আমরা মেট্রোরেল চলাচলের সময় বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলাম। সেই কাজটি সম্পন্ন করেছি। বুধবার (২৭ মার্চ) থেকে মেট্রোরেল এক ঘণ্টা বেশি চলবে। উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে এতদিন রাত ৮টায় সর্বশেষ মেট্রোরেল ছেড়ে যেত। সেটি এখন এক ঘণ্টা বাড়িয়ে সর্বশেষ রাত ৯টা পর্যন্ত চলাচল করবে। 

অপরদিকে, মতিঝিল স্টেশন থেকে উত্তরা উত্তরের উদ্দেশে এতদিন সর্বশেষ মেট্রোরেল রাত ৮টা ৪০ মিনিটে ছেড়ে যেতে। এখন রাত ৯টা ৪০ মিনিটে সর্বশেষ মেট্রোরেল মতিঝিল স্টেশন থেকে ছেড়ে যাবে। সেই ট্রেনটি উত্তরা উত্তর স্টেশনে পৌঁছাবে রাত ১০টা ১৪ মিনিটে।

তিনি আরও জানান, নতুন করে বাড়ানো এক ঘণ্টা সময়ে উভয়দিকেই মেট্রোরেল ১২ মিনিট পর পর চলাচল করবে। এছাড়া অন্য সময়সূচি আগের মতোই অপরিবর্তিত থাকবে।

৪৮ দলের বিশ্বকাপেও ঠাঁই হলো না ইতালির
  • ০১ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০১ এপ্রিল ২০২৬
চাঁদা তোলা নিয়ে যুবদলের দু’গ্রুপে সংঘর্ষ, আহত ১০
  • ০১ এপ্রিল ২০২৬
সাময়িক যুদ্ধবিরতি নয়, চার দেশে স্থায়ী যুদ্ধ বন্ধের প্রস্তাব…
  • ০১ এপ্রিল ২০২৬
স্থল অভিযানের মার্কিন পরিকল্পনাকে ইরান ভয় পায় না: আরাগচি
  • ০১ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ থামাতে পাঁচ দফা প্রস্তাব দিল চীন ও পাকিস্তান
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence