লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

২৬ মার্চ ২০২৪, ০১:১৭ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৮ PM

লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে লিটন পারভেজ (২২) নামে একজন বাংলাদেশি যুবক আহত হয়েছেন।

সোমবার (২৫ মার্চ) দিবাগত রাত ১টার দিকে আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দীঘলটারী পশ্চিম বর্ডার এলাকার ৯২৩নং পিলারে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

আহত লিটন পারভেজ দীঘলটারী সাংকাচওড়া গ্রামের মোকছেদুল হকের ছেলে।

সীমান্তবাসীদের সূত্র জানা যায়, মঙ্গলবার (২৬ মার্চ) আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্তের ৯২৩ নম্বর মেইন পিলার এলাকা দিয়ে রাত ৩টার দিকে ভারতীয় একদল গরু ব্যবসায়ীর সহযোগিতায় বাংলাদেশি ৪০-৫০ জন যুবক গরু পাচার করে আনার চেষ্টা করলে ভারতীয় জলপাইগুড়ি-৭৫ বিএসএফ ব্যাটালিয়নের বারথার ক্যাম্পের টহল দলের সদস্যরা গুলি ছুড়ে। এ সময় বিএসএফের গুলিতে লিটন পারভেজ (২২) নামের একজন বাংলাদেশি যুবক ঘটনাস্থলে আহত হন। পরে বিএসএফ তাকে গুরুতর আহত অবস্থায় আটক করে নিয়ে যায়। তাকে কুচবিহার জেলা সদরের এমজেএম নামে একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মো. মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, ‘বিএসএফের গুলিতে আহত যুবক লিটনকে বিএসএফ কুচবিহারের এমজেএম নামে একটি হাসপাতালে চিকিৎসা দিচ্ছে। বর্তমানে তার শারীরিক পরিস্থিতি উন্নতির দিকে রয়েছে।’

মালয়েশিয়ায় ইন্টার্নশিপের সুযোগ পাচ্ছেন রাবিপ্রবির শিক্ষার্থ…
  • ০৭ এপ্রিল ২০২৬
চুপিসারে বিসিবি ছাড়লেন বুলবুল
  • ০৭ এপ্রিল ২০২৬
হাসপাতালে স্বাস্থ্যবিধি, ওষুধে উপাদানের ঘাটতির অভিযোগ খোদ স…
  • ০৭ এপ্রিল ২০২৬
রামগঞ্জে চেক জালিয়াতির মামলায় ছাত্রদল নেতা আটক
  • ০৭ এপ্রিল ২০২৬
আগে ছাত্রলীগ পরিচয়ে হলে গণরুম-গেস্টরুম পরিচালনা করত শিবির
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবির কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টায় অফিসে উপস্থিত থাকতে ন…
  • ০৭ এপ্রিল ২০২৬
close