স্বাধীনতা ঘোষণার পাঠক ঘোষক হতে পারে না: ওবায়দুল কাদের

২৬ মার্চ ২০২৪, ১০:০৭ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৮ PM
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের © সংগৃহীত

স্বাধীনতা ঘোষণার পাঠক কখনো ঘোষক হতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আবুল কাশেম, এম এ হান্নানসহ অনেকে ঘোষণা পাঠ করেছেন। জেনারেল জিয়াও বঙ্গবন্ধুর পক্ষে ঘোষণা পাঠ করেছিলেন। প্রশ্ন হচ্ছে, কে ঘোষক? এ বিতর্কের অবসান হবে তখনই, যখন সত্যের অনুসন্ধান করতে যাব।

আজ মঙ্গলবার (২৬ মার্চ) সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের এসব কথা বলেন। তিনি বলেন, আমাদের স্বাধীনতার ঘোষক নিয়ে বিতর্ক হয়। এত বছর পরও তা চলছে। ঘোষণার পাঠক কখনো ঘোষক হতে পারে না।

আরো পড়ুন: স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-ভুটানের রাজার শ্রদ্ধা

মন্ত্রী বলেন, ১৯৭০ সালের নির্বাচনের মধ্য দিয়ে স্বাধীনতা ঘোষণার ম্যান্ডেট জনগণের পক্ষে একমাত্র বঙ্গবন্ধুই পেয়েছিলেন। আর কারও বৈধ অধিকার নেই স্বাধীনতার ঘোষক হাওয়ার।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ভারত বিরোধীতা আগেও হয়েছে, এখনও হচ্ছে। এ বিরোধীতা পাকিস্তান আমল থেকেই হচ্ছে। যখন কোনো ইস্যু থাকে না, তখনই ভারত বিরোধিতা ইস্যু সামনে আসে।

উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
close