রাত ১১টায় এক মিনিট অন্ধকার থাকবে সারাদেশ

২৫ মার্চ ২০২৪, ০৫:২৭ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৮ PM
গণহত্যা দিবস উপলক্ষ্যে এক মিনিট অন্ধকার (ব্ল্যাক আউট) থাকবে সারাদেশ

গণহত্যা দিবস উপলক্ষ্যে এক মিনিট অন্ধকার (ব্ল্যাক আউট) থাকবে সারাদেশ © ফাইল ছবি

প্রতিবছরের মতো এবছরও ২৫ মার্চ (সোমবার) গণহত্যা দিবস উপলক্ষ্যে এক মিনিট অন্ধকার (ব্ল্যাক আউট) থাকবে সারাদেশ। যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালনের লক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ‘২৫শে মার্চ গণহত্যা দিবস ২০২৪ পালন এবং ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উদ্‌যাপন’ উপলক্ষ্যে গঠিত স্টিয়ারিং কমিটির সভার কার্যবিবরণী সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সোমবার রাত ১১টা থেকে ১১টা ১ মিনিট পর্যন্ত সারাদেশে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করা হবে। এক মিনিট অন্ধকার থাকবে সারাদেশ। তবে কেপিআই এবং জরুরি স্থাপনাসমূহ এই কর্মসূচির আওতামুক্ত থাকবে।

ব্ল‍্যাক আউটের সময় প্রয়োজনীয় সতর্কতা এবং নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে বলেও জানানো হয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে।

ব্ল‍্যাক আউট কর্মসূচি ছাড়াও ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে সারাদেশে আরও বেশ কিছু কর্মসূচি পালন করা হবে। বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসেও দিবসটির তাৎপর্য তুলে ধরে অনুরূপ কর্মসূচি পালন করা হবে।

চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষে মাঠে নেমেছে বার্সেলোনা, খে…
  • ২১ অক্টোবর ২০২৬
চোরাই মোটরসাইকেল বিক্রি করতে গিয়ে ধরা পড়লেন পুলিশ সদস্য
  • ২১ অক্টোবর ২০২৬
ভিক্ষাবৃত্তির অভিযোগে সৌদি আরবে বাংলাদেশ ও ভারতের ৪ নাগরিক …
  • ২১ অক্টোবর ২০২৬
হায় সেলুকাস! তরুণদের আরেকবার জাগতে হবে: জামায়াত আমির
  • ২১ অক্টোবর ২০২৬
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুই পক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
  • ২১ অক্টোবর ২০২৬
বিরোধী দলের ওপর রাষ্ট্রীয় সংস্থাকে দিয়ে গোয়েন্দাগিরির বার্ত…
  • ২০ অক্টোবর ২০২৬