আগামী দুদিন দেশে শিলাবৃষ্টির আভাস

২৫ মার্চ ২০২৪, ০৪:১০ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৮ PM
শিলাবৃষ্টি

শিলাবৃষ্টি © সংগৃহীত

সারা দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। আগামী তিন দিনে দেশের কয়েকটি বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। সোমবার (২৫ মার্চ) সকালে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাস বার্তায় এসব তথ্য জানা গেছে।

সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে—মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজ রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। 

সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এ দিন ঢাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে যা অস্থায়ীভাবে দমকা হাওয়ায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। 

আগামীকাল মঙ্গলবার ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ দিনও কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। 

এদিকে দেশের ৪৪টি আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী গতকাল চট্টগ্রাম বিভাগের কুমিল্লায় সর্বোচ্চ ৪৯ মিলিমিটার বৃষ্টির রেকর্ড হয়েছে। এ ছাড়া ঢাকায় ৮ মিলিমিটার ও মাদারীপুরে ৩৪ মিলিমিটার বৃষ্টির রেকর্ড হয়েছে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোর ও মোংলায় ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুর ও তেঁতুলিয়ায় ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

হামলা স্থগিত ট্রাম্পের, ২ সপ্তাহের জন্য হরমুজ খুলতে সম্মত ই…
  • ০৮ এপ্রিল ২০২৬
আজ সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ এপ্রিল ২০২৬
আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
close