দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করে যাচ্ছি: প্রধানমন্ত্রী

২৫ মার্চ ২০২৪, ০১:৩৮ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৮ PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে চেষ্টা করে যাচ্ছে সরকার। তিনি বলেন, ইফতার পার্টি না করে ইফতার সাধারণ মানুষের মাঝে বণ্টন করতে নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হয়েছে। ইফতার পার্টি বড় কথা নয়, বরং মানুষকে দেয়াই মুখ্য বিষয়। 

সোমবার (২৫ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ পুরস্কার তুলে দেন তিনি। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য তিনজন, বিজ্ঞান ও প্রযুক্তি,  চিকিৎসা বিদ্যা এবং ক্রীড়া ক্ষেত্রে একজন করে এবং সমাজসেবায় তিনজনকে পুরস্কৃত করা হয়। 

সরকার প্রধান বলেন, মুক্তিযুদ্ধে হারানো গৌরব ফিরিয়ে এনেছে সরকার। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ১০ জন বিশিষ্ট ব্যক্তির হাতে রাষ্ট্রীয় পর্যায়ে সর্বোচ্চ বেসামরিক পুরস্কার- স্বাধীনতা পুরস্কার তুলে দিয়ে বক্তব্যে তিনি এসব কথা বলেন। একই সময় ফিলিস্তিনে যে হত্যাযজ্ঞ চলছে তার তীব্র নিন্দা জানান তিনি।

তিনি বলেন, ২৫ মার্চের গণহত্যার সঙ্গে যারা জড়িত, তাদের প্রতি জাতির ঘৃণা। এমন ঘটনা আর যেন কখনো না হয়। দেশে কিছু মানুষ অগ্নিসন্ত্রাস করে, তাদের সুমতি হোক। আনাচে-কানাচে থাকা দেশের জন্য নিবেদিত প্রাণ মানুষকে খুঁজে বের করে পুরস্কার দিতে পারাটাই আমাদের সার্থকতা। এ সময় যারা পুরস্কার পেলেন, তারা দেশের জন্য আরও কাজ করবেন বলে প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। 

পুরস্কার প্রদান করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন বঙ্গবন্ধুর প্রণীত সংবিধানের আলোকে দেশ পরিচালনা করে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ। 

আরও পড়ুন: সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

পুরস্কারপ্রাপ্ত ১০ জন হলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানে কাজী আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা ফ্লাইট সার্জেন্ট মো. ফজলুল হক (মরণোত্তর) ও বীর মুক্তিযোদ্ধা শহিদ আবু নঈম মো. নজিব উদ্দীন খাঁন (খুররম) (মরণোত্তর), বিজ্ঞান ও প্রযুক্তিতে ড. মোবারক আহমদ খান, চিকিৎসাবিদ্যায় ডা. হরিশংকর দাশ, সংস্কৃতিতে মোহাম্মদ রফিকউজ্জামান, ক্রীড়ায় ফিরোজা খাতুন, সমাজ বা জনসেবায় অরন্য চিরান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মোল্লা ওবায়েদুল্লাহ বাকী ও এসএম আব্রাহাম লিংকন।

শত্রুদের জন্য হরমুজ প্রণালিকে ‘মৃত্যুকূপ’ বানানোর হুঁশিয়ারি…
  • ১২ এপ্রিল ২০২৬
বাংলাদেশের উচ্চশিক্ষা: সংকট ও সম্ভাবনা
  • ১২ এপ্রিল ২০২৬
ফের ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংসের হুমকি দিলেন ট্রাম্প
  • ১২ এপ্রিল ২০২৬
কঠোর প্রধানমন্ত্রী, এমপি-মন্ত্রীদের কর্মকাণ্ডে গোয়েন্দা নজর…
  • ১২ এপ্রিল ২০২৬
প্রতারণা ও অর্থ জালিয়াতির অভিযোগ অ্যালায়েন্স কনসালটেন্সির…
  • ১২ এপ্রিল ২০২৬
‘বাংলার মাটিতে জুলাই বিক্রি হবে না’ বক্তব্যের পর রাশেদ প্রধ…
  • ১২ এপ্রিল ২০২৬