আড়াই ঘণ্টায় ট্রেনে ঈদযাত্রার যত টিকিট বিক্রি হলো

২৫ মার্চ ২০২৪, ১১:৫০ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৮ PM
ঈদ উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ

ঈদ উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ © ফাইল ছবি

ঈদযাত্রায় ট্রেনের ৪ এপ্রিলের অগ্রিম ১৪ হাজার টিকিট আড়াই ঘণ্টায় বিক্রি হয়ে গেছে। সোমবার (২৫ মার্চ) সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি শুরু হয়। কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার এ তথ্য জানিয়েছেন। 

ঈদ উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ। বেলা ২টায় শুরু হবে পূর্বাঞ্চলের টিকিট বিক্রি। মাসুদ সারওয়ার বলেন, সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি শুরুর পর সাড়ে ১০টার মধ্যে ১৪ হাজার টিকিট নিয়েছেন যাত্রীরা। পশ্চিমাঞ্চলের ট্রেনে প্রায় ১৬ হাজার আসন রয়েছে।

আরো পড়ুন: পিএসসিতে বসেই দেখতে হবে গণিতের খাতা, সময় থাকবে ৫ দিন

ঢাকা থেকে ছেড়ে যাওয়া আন্তঃনগর ৪২ জোড়া ট্রেনের টিকিটদেওয়া হচ্ছে। সব টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে। মোবাইল ফোনে ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে টিকিট নিতে পারছেন ক্রেতারা। 

আগামীী ৫ এপ্রিলের ট্রেনের টিকিট পাওয়া যাবে ২৬ মার্চ, ৬ এপ্রিলের ২৭ মার্চ, ৭ এপ্রিলের ২৮ মার্চ, ৮ এপ্রিলের ২৯ মার্চ এবং ৯ এপ্রিলের টিকিট পাওয়া যাবে ৩০ মার্চ।

চট্টগ্রামে জুলাই যোদ্ধা ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬
সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছ…
  • ০৫ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধিদলের সাক…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনডিএম থেকে মহাসচিব মোমিনুল আমিনের পদত্যাগ
  • ০৫ এপ্রিল ২০২৬