বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে স্কুলছাত্রী

২৫ মার্চ ২০২৪, ০৯:৪১ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৯ PM
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে স্কুলছাত্রী

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে স্কুলছাত্রী © সংগৃহীত

হবিগঞ্জে বাহুবল উপজেলার মিরপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন সদ্য এসএসসি পরীক্ষা দেওয়া এক স্কুলছাত্রী। প্রেমিক তাকে বিয়ে না করলে আত্মহত্যারও হুমকি দিয়েছেন তিনি।

রোববার (২৪ মার্চ) উপজেলার মিরপুর ইউনিয়নের পূর্ব রুপসংকর গ্রামে এ ঘটনা ঘটে। স্কুলছাত্রীর অভিযোগ প্রেমিকের মায়ের নির্যাতনেরও শিকার হয়েছেন তিনি।

ওই স্কুলছাত্রী মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছেন। প্রেমিক উপজেলার পূর্ব রুপসংকর গ্রামের কাছাই মিয়ার ছেলে এক্সকেভেটর চালক কাউছার মিয়া।

স্কুলছাত্রী জানায়, কাউছার মিয়ার সঙ্গে গত ৮ মাস ধরে তার প্রেমের সম্পর্ক চলেছে। তাকে বিয়ের প্রলোভন দিয়ে বিভিন্ন সময় হোটেলে গিয়ে দেখা করত কাউছার। এক পর্যায়ে বিষয়টি জানাজানি হলে সে তার প্রেমিক কাউছারকে বিয়ের জন্য চাপ দিতে থাকে। তারপর কাউছার নানা অজুহাতে বিয়ে করতে রাজি হয় নি।

তাই বাধ্য হয়ে বিয়ের দাবিতে কাউছারের বাড়িতে অনশন করতে গেলে তার মা তাকে মারধর করে মোবাইল ও ব্যাগ ছিনিয়ে নিয়ে যায় বলে জানান তিনি। এরপর থেকে সেখানেই অবস্থান করছে সে।

এ ব্যাপারে স্থানীয় মিরপুর ইউপি চেয়ারম্যান শামীম আহমদ মুরুব্বিদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করবেন বলে গণমাধ্যমকে জানান।

সরকারি মেডিকেলে আর মাইগ্রেশন নয়, বেসরকারির বিষয়ে যা জানা যা…
  • ৩১ মার্চ ২০২৬
ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল
  • ৩১ মার্চ ২০২৬
অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণ পেলেন সারজিস আলম
  • ৩১ মার্চ ২০২৬
মার্কিন যুদ্ধবিমানকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি ই…
  • ৩১ মার্চ ২০২৬
বিশ্বের সবচেয়ে বেশি সরকারি ছুটির তালিকায় বাংলাদেশ দ্বিতীয়
  • ৩১ মার্চ ২০২৬
‎বাহুবলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১০
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence