দুর্নীতির দায়ে সাবেক সচিব কারাগারে

২৪ মার্চ ২০২৪, ০৪:০২ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৯ PM
ড. প্রশান্ত কুমার রায়

ড. প্রশান্ত কুমার রায় © সংগৃহীত

অবৈধ সম্পদের অভিযোগে সাবেক পল্লী উন্নয়ন ও সমবায় সচিব ড. প্রশান্ত কুমার রায়ের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রবিবার (২৪ মার্চ) ঢাকার সিনিয়র বিশেষ জজ মোহাম্মদ আস সামস জগলুল হোসেনের আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতে দুদকের প্রসিকিউশন শাখার পরিচালক আমিনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

জ্ঞাত আয়বহির্ভূত এক কোটি ২৫ লাখ ৪০ হাজার ২৪৭ টাকার সম্পদ রাখার অভিযোগে গত বছরের ৫ জুন দুদকের উপ-পরিচালক মো. মশিউর রহমান বাদী হয়ে মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়, পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগের সাবেক সচিব ড. প্রশান্ত কুমার রায় ‘একটি বাড়ি একটি খামার প্রকল্প’র প্রকল্প পরিচালক ছিলেন। দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে তিনি এক কোটি ২০ লাখ ৪৯ হাজার ৮১৬ টাকা মূল্যের সম্পদ অর্জনের তথ্য গোপন করেন। মিথ্যা ও ভিত্তিহীন ঘোষণা দেওয়া ছাড়াও অবৈধ উপায়ে অর্জিত ও জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ এক কোটি ২৫ লাখ ৪০ হাজার ২৪৭ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

মামলার বাদী দুদকের উপপরিচালক মশিউর রহমান এজাহারে উল্লেখ করেন, প্রশান্ত কুমারের দুই মেয়ে অস্ট্রেলিয়ায় পড়াশোনা করেন। দুটি ব্যাংকিং চ্যানেলে ৩৫ লাখ টাকা পাঠান। পাশাপাশি ব্যাংকিং চ্যানেলের বাইরে হুন্ডির মাধ্যমে তিনি অর্থ পাঠিয়েছেন।

চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষে মাঠে নেমেছে বার্সেলোনা, খে…
  • ২১ অক্টোবর ২০২৬
চোরাই মোটরসাইকেল বিক্রি করতে গিয়ে ধরা পড়লেন পুলিশ সদস্য
  • ২১ অক্টোবর ২০২৬
ভিক্ষাবৃত্তির অভিযোগে সৌদি আরবে বাংলাদেশ ও ভারতের ৪ নাগরিক …
  • ২১ অক্টোবর ২০২৬
হায় সেলুকাস! তরুণদের আরেকবার জাগতে হবে: জামায়াত আমির
  • ২১ অক্টোবর ২০২৬
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুই পক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
  • ২১ অক্টোবর ২০২৬
বিরোধী দলের ওপর রাষ্ট্রীয় সংস্থাকে দিয়ে গোয়েন্দাগিরির বার্ত…
  • ২০ অক্টোবর ২০২৬