ঢাকার বস্তিতে থাকা অধিকাংশ মানুষই বরিশালের

২৪ মার্চ ২০২৪, ০২:৪৬ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৯ PM
ঢাকার বস্তিতে থাকা অধিকাংশ মানুষই বরিশালের

ঢাকার বস্তিতে থাকা অধিকাংশ মানুষই বরিশালের © সংগৃহীত

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জরিপে উঠে এসেছে রাজধানীর বস্তিতে থাকা প্রায় সাড়ে ১৩ শতাংশ মানুষই বরিশালের। জরিপ প্রতিবেদনে উল্লেখ করা হয়, শিক্ষা, কাজে বা প্রশিক্ষণে নেই, দেশে এমন তরুণের সংখ্যা ৩৯ শতাংশ। ২০২২ সালে এই সংখ্যা ছিল ৪০.৬৭ শতাংশ। এ বছর কিছুটা কমে এর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯.৮৮ শতাংশ।

রোববার (২৪ মার্চ) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো'র (বিবিএস) সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে ‘বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স ২০২৩’ এর চূড়ান্ত প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।

প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, গত একবছরে জনসংখ্যা বৃদ্ধির হার শতকরা ১ দশমিক ৪০ থেকে কমে ১ দশমিক ৩৩ এ নেমে গেছে। ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারকারীর সংখ্যা কিছুটা কমেছে। স্বাভাবিক সন্তান প্রসবের হার কমে সিজারিয়ান অপারেশনে সন্তান প্রসবের হার বেড়েছে।

প্রতিবেদন অনুযায়ী বর্তমানে ১৭ লাখ বেড়ে দেশের মোট জনসংখ্যা দাঁড়িয়েছে ১৭ কোটি ১৫ লাখ। মোট জনসংখ্যার মধ্যে নারী ৮ কোটি ৭৩ লাখ এবং পুরুষ ৮ কোটি ৪২ লাখ। অর্থাৎ দেশের পুরুষের চেয়ে ৩১ লাখ বেশি নারী।

এর আগে ২০২২ সালের জনশুমারি অনুযায়ী দেশের মোট জনসংখ্যা ছিল ১৬ কোটি ৯৮ লাখ। সেই হিসেবে চলতি বছরের জানুয়ারি মাসে দেশের জনসংখ্যা দাঁড়িয়েছে ১৭ কোটি ১৫ লাখ। তবে ২০১১ সালের আদম শুমারি ভিত্তিতে দেশের জনসংখ্যা ১৭ কোটি ৩৫ লাখ।

সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশে সর্বশেষ চূড়ান্ত জনসংখ্যা ছিল ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন। ফলে দেশে নতুন করে দেশে জনসংখ্যা বেড়েছে ১৭ লাখ ৬১ হাজার ৮৯ জন।

বিবিএসের মতে,  গত ২০২২ সালের তুলনায় দেশের মানুষের গড় আয়ু বাড়েনি। অর্থাৎ এক বছরের ব্যবধানে মানুষের গড় আয়ু স্থিতিশীল অবস্থায় আছে। ২০২২ সালে দেশের মানুষের গড় আয়ু ছিল ৭২.৩ বছর। যা ২০২৩ সালেও একই অবস্থায় আছে।

আরও পড়ুন: দেশে অলস সময় পার করছেন ৩৯ শতাংশ তরুণ

বিবিএসের তথ্যমতে, প্রতি হাজার জনসংখ্যায় স্থূল মৃত্যুহার ৬.১ শতাংশ, যা ২০২২ সালে ছিল ৫.৮ শতাংশ। পাঁচ বছরের কম বয়সী শিশু মৃত্যুহার প্রতি হাজারে ৩৩ এবং প্রতি লাখ জীবিত জন্ম শিশুর বিপরীতে মাতৃমৃত্যুর অনুপাত ১৩৬ জন, যা ২০২২ সালে ছিল ১৫৩ জন।

এর আগে ২০২৩ সালের এক প্রতিবেদনে বলা হয়, সারাদেশে ৫৫ দশমিক ৬৯ শতাংশ পরিবারে নিরাপদ টয়লেট বা শৌচাগার সুবিধা রয়েছে। এর মধ্যে সবচেয়ে কম ৩৭ দশমিক ৯২ শতাংশ রয়েছে বরিশাল বিভাগে। আর সবচেয়ে বেশি নিরাপদ শৌচাগার সুবিধা ঢাকাতে। বিভাগটিতে এ হার ৬৮ দশমিক ৮৯ শতাংশ।

ট্যাগ: জাতীয়
চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষে মাঠে নেমেছে বার্সেলোনা, খে…
  • ২১ অক্টোবর ২০২৬
চোরাই মোটরসাইকেল বিক্রি করতে গিয়ে ধরা পড়লেন পুলিশ সদস্য
  • ২১ অক্টোবর ২০২৬
ভিক্ষাবৃত্তির অভিযোগে সৌদি আরবে বাংলাদেশ ও ভারতের ৪ নাগরিক …
  • ২১ অক্টোবর ২০২৬
হায় সেলুকাস! তরুণদের আরেকবার জাগতে হবে: জামায়াত আমির
  • ২১ অক্টোবর ২০২৬
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুই পক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
  • ২১ অক্টোবর ২০২৬
বিরোধী দলের ওপর রাষ্ট্রীয় সংস্থাকে দিয়ে গোয়েন্দাগিরির বার্ত…
  • ২০ অক্টোবর ২০২৬