© সংগৃহীত
ফ্ল্যাটমেট বা রুমমেট হলো একটি ভাড়া বাসা, মেস বা প্রতিষ্ঠানের হল রুম শেয়ার করে থাকা একাধিক ব্যক্তি বা শিক্ষার্থী। অচেনা জায়গা থেকে আসা মানুষগুলো আপনজন হয়ে ওঠে রুমমেট হিসেবে থাকার ফলেই। অসুখ বিসুখ, ভালো মন্দ কিংবা বিপদে একে ওপরের পাশে থাকে। আজ ২৪ মার্চ সেই রুমমেটের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন।
রুমমেটের প্রশংসা করার দিন আজ।
বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ একে অন্যের সাথে বাসা শেয়ার করে থাকেন। পরিবার থেকে দূরে থাকেন যারা, তারা কয়েকজন একসাথে বাসা শেয়ার করে থাকেন। তবে অদ্ভুত বিষয় হচ্ছে এই বাসাতে থাকার আগে ফ্ল্যাটমেটরা কেউ কাউকে চিনত না। তবে একসাথে থাকার এক পর্যায়ে তারা ভালো বন্ধু, আত্মবিশ্বাসী এবং কখনো কখনো নিজেদের জীবনের গুরুত্বপূর্ণ একজন হয়ে ওঠেন।
পরিসংখ্যানে দেখা গেছে, ২০১৪ সালে আমেরিকানদের প্রায় ৭ দশমিক ৭ শতাংশ রুমমেটদের সাথে বসবাস করত, যা দিন দিন বেড়েই চলেছে। প্রতি বছর ২৪ মার্চ পালিত ফ্ল্যাটমেটস ডে পালন করা হয়। ২০১৬ সাল থেকে এ দিবসটি পালিত হয়ে আসছে। তবে ঠিক কে বা কারা এই দিবসটি পালন করা শুরু করেছিল সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।