বিয়ের প্রস্তাব ফেরাতে পারেন না, ১০ বছরে মরু মিয়ার ২১ বিয়ে

২৪ মার্চ ২০২৪, ১১:৫৯ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৯ PM
মরু মিয়া ও তার স্ত্রী

মরু মিয়া ও তার স্ত্রী © সংগৃহীত

একটি, দুটি নয়, গত ১০ বছরে গুনে গুনে ২১টি বিয়ে করেছেন নওগাঁর মান্দা উপজেলার কালিকাপুর ইউনিয়নের বাসিন্দা মরু মিয়া (৩৫)। এ ঘটনার পর এলাকায় রীতিমতো হইচই ফেলে দিয়েছেন এই যুবক। 

জানা যায়, মরু মিয়ার বাবার বয়লারে (ধানের চাতাল) কাজ করার সুবাদে ছোটবেলা থেকে তিনিও সেই পেশায় যোগ দেন। সেই কাজের ফাঁকে প্রায় দশ বছর আগে পরিবারের পছন্দে প্রথম বিয়ে করেন মরু মিয়া। এরপর একে এক ২১টি বিয়ে করেছেন। তবে বর্তমানে মরু মিয়া শেষ স্ত্রীকে নিয়ে ভ্যানযোগে বিভিন্ন হাট-বাজারে সাহায্য বা ভিক্ষা চেয়ে জীবনযাপন করছেন।

তবে মরু মিয়া যাদেরকে বিয়ে করেছেন তারা সবাই তার চেয়ে বয়সে বড়। যাদের অনেকের আবার পূর্বের স্বামীর বাচ্চা রয়েছে। বর্তমানে তার সঙ্গে তিনটি বউ থাকলেও বাকি বউয়েরা কোথায় আছেন জানেন না তিনি।

মরু মিয়া জানান, কোনো ওষুধ বা বশ করে নয়, তাকে দেখলেই বিয়ের জন্য পাগল হয়ে যেতেন নারীরা। কোনো নারী তাকে বিয়ের প্রস্তাব দিলে মন খারাপ করবেন ভেবে না বলতেন না। এরপর চলতি পথেই কোনো মৌলভীকে ৫০০ টাকা দিয়ে বিয়ে পড়ে নিতাম। কিছুদিন সংসার করার পর যেখানে বিয়ে সেখান থেকেই বাদ দিয়ে দিতাম। 

কোনো বিয়েতে কাবিননামা থাকে না তার। তাই আইনি জটিলতাতেও পড়তে হয় না তাকে। তিনি বলেন, যাদেরকে বিয়ে করেছি তারা সবাই এক বাচ্চা বা দুই বাচ্চার মা। আমাকে দেখার পর তারাই বিয়ে করে। আমার থেকে বয়সে বড় হওয়ায় আমি তাদেরকে কিছু বলতেও পারি না। এইভাবে এখনো পর্যন্ত ২১টি বিয়ে করেছি। এখন তিনটি বউ এক সঙ্গে একই বাড়িতে আছে।

ট্যাগ: জাতীয়
চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষে মাঠে নেমেছে বার্সেলোনা, খে…
  • ২১ অক্টোবর ২০২৬
চোরাই মোটরসাইকেল বিক্রি করতে গিয়ে ধরা পড়লেন পুলিশ সদস্য
  • ২১ অক্টোবর ২০২৬
ভিক্ষাবৃত্তির অভিযোগে সৌদি আরবে বাংলাদেশ ও ভারতের ৪ নাগরিক …
  • ২১ অক্টোবর ২০২৬
হায় সেলুকাস! তরুণদের আরেকবার জাগতে হবে: জামায়াত আমির
  • ২১ অক্টোবর ২০২৬
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুই পক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
  • ২১ অক্টোবর ২০২৬
বিরোধী দলের ওপর রাষ্ট্রীয় সংস্থাকে দিয়ে গোয়েন্দাগিরির বার্ত…
  • ২০ অক্টোবর ২০২৬