তিন ঘণ্টায় ট্রেনে ঈদযাত্রার যত টিকিট বিক্রি হলো

২৪ মার্চ ২০২৪, ১১:৩৮ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৯ PM
আজ রোববার থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে

আজ রোববার থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে © ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ রোববার (২৪ মার্চ)। আগামী ১০ এপ্রিল ঈদ ধরে ধরে আগাম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের টিকিট দেওয়া হচ্ছে। এরপর থেকে ১১টা পর্যন্ত তিন ঘণ্টায় পশ্চিমাঞ্চলের ১২ হাজার ৬০০ টিকিট বিক্রি হয়েছে। বেলা ২টায় পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হবে।

রোববার সকালে ব্রিফিংয়ে এ কথা জানান ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার। আজ বিক্রি করা হচ্ছে ৩ এপ্রিলের আন্তঃনগর ট্রেনের টিকিট।রেলওয়ের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বিক্রি করা শুরু হয়েছে। এবার ঢাকা থেকে বহির্গামী ট্রেনে আসন থাকবে ৩৩ হাজার ৫০০টি। আগের ঈদগুলোতে পাঁচ দিনের টিকিট বিক্রি করলেও এবার সাত দিনের টিকিট বিক্রি করবে রেলওয়ে।

টিকিট ভোগান্তিবিহীন কিনতে শতভাগ অনলাইনে বিক্রি করা হবে। দুইটি শিফটে এ টিকিট বিক্রি করা হচ্ছে। সকাল ৮টায় বিক্রি হবে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট। বেলা ২টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট।

আরো পড়ুন: ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

জানা গেছে, ৪ এপ্রিলের টিকিট ২৫ মার্চ, ৫ এপ্রিলের টিকিট ২৬ মার্চ, ৬ এপ্রিলের টিকিট ২৭ মার্চ, ৭ এপ্রিলের টিকিট ২৮ মার্চ, ৮ এপ্রিলের টিকিট ২৯ মার্চ এবং ৯ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৩০ মার্চ। যাত্রীদের অনুরোধে ২৫ শতাংশ টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশনের কাউন্টারে পাওয়া যাবে। রেলওয়ের ওয়েবসাইট (https://eticket.railway.gov.bd) থেকেও টিকিট কাটতে পারবেন যাত্রীরা।

ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬
সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছ…
  • ০৫ এপ্রিল ২০২৬